সুনামগঞ্জে ৩৩ কেজী গাঁজা সহ ৩ জন আটক শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ১:৪২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১১, ২০২১ সুনামগঞ্জের ছাতক উপজেলার জালালপুর এলাকা থেকে ৩৩ কেজি গাঁজা সহ পেশাদার মাদক ব্যাবসায়ী ৩জন কে আটক করেছে র্যাব-৯। শুক্রবার রাতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ ক্যাম্পের একটি চৌকশ আভিযানিক দল লেঃ কমান্ডার সিঞ্চন আহমেদ এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে জালালপুর পয়েন্টস্থ দোলারবাজারগামী পাকা রাস্তার মোড় হইতে ৩৩ (তেত্রিশ) কেজি গাঁজা, ০৪ টি মোবাইল ও ০৬ টি সিমকার্ড, নগদ- ১০০০/- টাকা, ০১ টি মাইক্রোবাস উদ্ধার সহ পেশাদার মাদক ব্যবসায়ী চক্রের ৩জন কে আটক করা হয়। আটককৃতরা দক্ষিণ সুরমা এলাকার বড়ইকান্দি গ্রামের মৃত ইজ্জত মিয়া বাদশার ছেলে আতিকুর রহমান আতিক (৪৭), একি গ্রামের মৃত মঙ্গল হোসেনের ছেলে সুমন আহম্মদ (২৫), দক্ষিণ সুরমা, এসএমপি, সিলেট গোলাপগঞ্জ থানার রফিপুর দক্ষিন মাইজবাগ গ্রামের মোস্তাকিন আলীর ছেলে আলিম উদ্দিন (২৬) কে আটক করে। আটকের সত্যতা নিশ্চিত করে লেঃ কমান্ডার সিঞ্চন আহমদ জানান জব্দকৃত আলামত ও ধৃত আসামীদেরকে ছাতক থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর সারণি ১৯(গ)/৩৮/৪১ ধারা মূলে হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে। (সি/স-১১ সেপ্টেম্বর-তা/ই) SHARES অপরাধ বিষয়: