কুমিল্লার বুড়িচংয়ে সড়ক দুর্ঘটনায় ৩জন নিহত

প্রকাশিত: ১:৪৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১১, ২০২১

কাজী খোরশেদ আলম,কুমিল্লা সংবাদদাতা:

কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের বুড়িচং উপজেলার ময়নামতি এলাকায় পাথর বোঝাই ট্রাকের চাপায় ৩জন নিহত হয়েছে। আজ সকাল ৬টার দিকে এই ঘটনাটি ঘটেছে
স্থানীয় সূত্রে জানা যায়, কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়ন পরিষদ ভবনের সামনে সিলেট থেকে আসা কুমিল্লামুখী পাথর বোঝাই একটি ট্রাক একইমুখি রিক্সাকে চাপা দিলে অটোরিক্সা চালক ও রিক্সাতে থাকা দুই যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়েছে।
ময়নামতি হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুর রহমান বলেন, কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়ন এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে অটোরিক্সার যাত্রীরারা ভাড়া পরিশোধ করার সময় সিলেট থেকে কুমিল্লাগামী পাথর বোঝাই ট্রাক অটোরিক্সাকে চাপা দিলে ঘটনাস্থলে কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার ডাকলাপাড়া গ্রামের অটোরিক্সা চালক ইমাইল হোসেন সাগর,অটোরিক্সা যাত্রীদের একজন হলো হবিগঞ্জ জেলার জুড়ী উপজেলার সাহাপুর এলাকার আব্দুল আহাদ এবং অপর যাত্রী একই এলাকার রজব আলীর ছেলে মোঃ ইউসুফ (২২) ।তিনি অরো বলেন, ট্রাক চালক বগুড়া ঝেলার চারমাখা এলাকার শাহেদ আলীর ছেলে মোঃ মিন্টু ও সহকারী একই এলাকার মোঃ হাফিজার রহমানের ছেলে বিল্লাল হোসেন ও আবদুল আজিজের ছেলে মিজানুর রহমানকে আটক করা হয়ছে। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে।

(সি/স-১১ সেপ্টেম্বর-তা/ই)