কোম্পানীগঞ্জে ট্রাকের ধাক্কায় বাইক রাইডারের করুন মৃত্যু

প্রকাশিত: ১১:৩৮ অপরাহ্ণ, অক্টোবর ১১, ২০২১

কোম্পানীগঞ্জের পাড়ুয়া ডাকঘর এলাকায় চলন্ত ট্রাককে ওভারক্রশ করতে গিয়ে তোফায়েল আহমদ নামে এক কলেজ ছাত্রের করুন মৃত্যু হয়েছে। নিহত যুবক উপজেলার কলাবড়ি গ্রামের মৃত তয়বুর রহমানের ছেলে। দূর্ঘটনায় নিহত মোটর বাইকারের সাথে আরও দুই আরোহী ঘোরতর আহত হয়।

সোমবার ১১ অক্টোবর রাত ১০ টার সময় এ দূর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সেলিম নামে একজন জানান, ঘটনার সময় মোটরবাইকটি দ্রুত বেগে চলা ট্রাকটিকে ওভারক্রশ করতে যায়। তখন নিয়ন্ত্রণহীনভাবে চলা ট্রাকটি মোটরবাইককে ধাক্কা দিলে বাইক আরোহীরা ছিটকে পড়ে। ঘোরতর আহত হয় তোফায়েল আহমদ সহ অন্য আরোহী দুইজন। তাদেরকে সাথে সাথে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তাররা তোফায়েলকে মৃত ঘোষণা করে। আহত অন্য দুইজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পালিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতা ঘাতক ট্রাককে আটক করলেও ড্রাইভার পালিয়ে যায়। এ সময় ট্রাকের ধাক্কায় মোটরবাইকটি দুমড়ে মুচড়ে যায়।

দূর্ঘটনার খবর ভোলাগঞ্জ পুলিশ ফাড়ি থেকে দায়িত্বরত পুলিশ সদস্যরা ঘাতক ট্রাক ও মোটরবাইকটি পুলিশ হেফাজতে নেয়।

(সি/স-১১ অক্টোবর-তা/ই)