কুলাউড়ায় ব্রীজের রেলিংয়ে যুবকের ঝুলন্ত লাশ শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ১২:০৭ অপরাহ্ণ, নভেম্বর ১৮, ২০২১ কুলাউড়া প্রতিনিধি:- মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নের মিটুপুর এলাকার একটি ব্রিজের রেলিং থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে কুলাউড়া থানা পুলিশ। সে কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নের বেগমপুর এলাকার বিশ্বাসের ছেলে সুমন বিশ্বাস (৩৫)। (১৭ নভেম্বর) বুধবার সকালে কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নের মিটুপুর গ্রামের ব্রিজের রেলিং এ একটি লাশ ঝুলে থাকতে দেখে এলাকাবাসী কুলাউড়া থানা পুলিশকে কল দেন। কুলাউড়া থানা পুলিশ এসে লাশ উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করে। বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় জানান, পারিবারিক কলহের কারণে সুমন আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত কারণ জানা যাবে। Download News PhotoCard SHARES মৃত্যু সংবাদ বিষয়: