ফুলেল শ্রদ্ধাপ্রাপ্ত কোম্পানীগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ৬:২৩ অপরাহ্ণ, ডিসেম্বর ১৬, ২০২১ বাঙালি জাতির শৌর্যবীর্য এবং বীরত্বের এক অবিস্মরণীয় দিন আজ। বিজয়ের ৫০ বছর পূর্ণ করল বাংলাদেশ। মহান স্বাধীনতার ৫০ তম বছর পূর্ণ হলো আজ। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দিনটি পালন করছে কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসন, রাজনৈতিক সংগঠন সহ সর্বস্তরের মানুষ। মহান বিজয় দিবস উপলক্ষে কোম্পানীগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ। সকাল ৭টা থেকে উপজেলা প্রশাসন, প্রেসক্লাব, বিভিন্ন দল ও সংগঠনের পক্ষ থেকে শহীদ বেদিতে ফুল দেওয়া শুরু হয়। বিভিন্ন ব্যানার, ফেস্টুন ধারণে মানুষের ঢল নামে কোম্পানীগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বিজয়ের এই দিনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে ভিড় করেন অসংখ্য মানুষ। এ সময় হাজারো মানুষের পদচারণায় মুখরিত হয়ে ওঠে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ।ভোরের সূর্যের আলো উঠতেই বিভিন্ন রাজনৈতিক-সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানান শহীদদের প্রতি। কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ মাঠে উপজেলা প্রশাসন, থানা পুলিশের এর উপস্থিতিতে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিনটির কার্যক্রম শুরু করা হয়। পরবর্তীতে উপজেলা প্রশাসন, থানা পুলিশ, প্রেসক্লাব সহ বিভিন্ন রাজনৈতিক অঙ্গসংগঠনের ব্যক্তিবর্গের উপস্থিতিতে কেন্দ্রীয় শহীদ মিনারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। একে একে শ্রদ্ধা নিবেদন করেন,উপজেলা আওয়ামী লীগ সহ যুবলীগ, ছাত্রলীগ ,স্বেচ্ছাসেবক লীগ, তাঁতী লীগ এবং বিভিন্ন প্রতিষ্ঠান ও সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন। সকাল ৯টায় আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান শামিম আহমদ , উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু নাসের চৌধুরী ,কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ কেএম নজরুল। পরে ৯ টা ৩০ মিঃ কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনী হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী আমজদ,সহ সভাপতি হুমায়ুন কবির মুছাব্বির,সাধারণ সম্পাদক আলহাজ্ব আপ্তাব আলী কালা মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক ও সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য জাহাঙ্গীর আলম,অখিল চন্দ্র বিস্বাস,ইয়াকুব আলী, কোম্পানীগঞ্জ প্রেসক্লাব সভাপতি আবুল হোসেন,সাধারণ সম্পাদক সোহেল রানা, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী নাসরিন জাহান ফাতেমা,সাধারণ সম্পাদিকা তামান্না আক্তার হেনা ও সাংগঠনিক সম্পাদিক বিলকিস আরমান মনি, ২নং পূর্ব ইসলাম পুর ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান আলমগীর আলম,৪ নং ইছাকলস ইউ/পি চেয়ারম্যান সাজ্জাদুর রহমান সাজু,৫নং ইউ/পি চেয়ারম্যান ফয়জুর রহমান মাস্টার,৬নং ইউ/পি চেয়ারম্যান ইকবাল হোসেন ইমাদ,উপজেলা যুব লীগের আহবায়ক আলা উদ্দিন, যুগ্ম আহবায়ক আব্দুর রহমান, রাসেল আহমদ স্বেচ্ছাসেবক লীগ নেতা ফরিদ আহমদ, সাংবাদিক তারিকুল ইসলাম,মীর আল মমিন, সাংবাদিক সোহারাব আহমদ,সাংবাদিক রুমান আহমদ,উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি সামসুল আলম,শিক্ষক নেতা মাসুক রানা,মিজানুর রহমান,মাইনুল ইসলাম,রিপন মিয়া ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকগণ সহ উপজেলা পরিষদের সরকারি বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারী বৃন্দ এবং উপজেলার বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ। SHARES গণমাধ্যম বিষয়: