স্বাধীনতার সূবর্ণজয়ন্তিতে কোম্পানীগঞ্জে কাবাডি খেলা অনুষ্ঠিত

প্রকাশিত: ৭:১১ অপরাহ্ণ, ডিসেম্বর ১৬, ২০২১

 

স্বাধীনতার সূবর্ণজয়ন্তি উপলক্ষে সিলেটের কোম্পানীগঞ্জে কাবাডি খেলা অনুষ্ঠিত হয়। খেলায় পূর্ব ইসলামপুর ইউনিয়ন কাবাডি দলকে পরাজিত করে ইসলামপুর পশ্চিম ইউনিয়ন কাবাডি দল চ্যাম্পিয়ন হয়।

প্রধান অতিথি হিসেবে চ্যাম্পিয়ন দলকে ট্রফি তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু নাসের চৌধুরী। বিশেষ অতিথি উপস্থিত কোম্পানীগঞ্জ থানা ওসি তদন্ত ফয়েজ আহমদ,উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক নাজিম উদ্দিন
কোম্পানীগঞ্জ ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ রাসেল আহমদ, ২নং পূর্ব ইসলামপুর ইউপি চেয়ারম্যান আলমগীর আলম ও কোম্পানীগঞ্জ ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি সামসুল আলম।

এ সময় উপস্থিত ছিলেন এম সাইফুর রহমান ডিগ্রি কলেজের ক্রীড়া শিক্ষক আমজদ আলী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা ফরিদ আহমদ,কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সদস্য কবির আহমদ প্রমুখ।