কোম্পানীগঞ্জে মদ্যপ যুবকের মৃত্যু

প্রকাশিত: ৫:৪৪ অপরাহ্ণ, ডিসেম্বর ১৭, ২০২১

 

সিলেটের কোম্পানীগঞ্জে রণ দেবনাথ (৩৮) নামে এক যুবক অতিরিক্ত মদ্যাপানে মারা যান। জানা যায়, নিহত রণ দেবনাথ গতকাল বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) রাত ১২ টা থেকে ০২ টার কোনো এক সময় মদ পান করেন। মদ্যপ অবস্থায় সে বাড়ি ফিরলেও শারিরীক অবস্থা খারাপের দিকে চলে যায়। মদ্যপ রণ দেবনাথ সকাল ১০ টায় নিজ বাড়িতে মারা যান। নিহত যুবক উপজেলার পুরাতন জীবনপুর গ্রামের সচিন্দ্র দেবনাথের পুত্র।

মদ্যপ যুবকের মৃত্যুর ঘটনাটি নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ কেএম নজরুল বলেন, ঘটনার খবর পেয়ে দুপুরেই নিহতের লাশ উদ্ধার করেছি। লাশের সুরুতহাল করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় কোম্পানীগঞ্জ থানায় পুলিশ বাদী হয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়। মামলা নং ২৫।