চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন ফয়জুর রহমান

Desk Desk

News

প্রকাশিত: ১২:১৩ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৮, ২০২১

 

স্টাফ রিপোর্টার:- দায়িত্ব গ্রহণ করলেন সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ৫নং উত্তর রণিখাই ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান ফয়জুর রহমান। সোমবার ২৭ ডিসেম্বর দুপুর ১টার সময় ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ে সাবেক ইউপি চেয়ারম্যান ফরিদ উদ্দিনের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব হস্তান্তর ও গ্রহণকালীন সময়ে ট্যাগ অফিসার হিসেবে উপস্থিত ছিলেন সজল তালুকদার।

ফরিদ উদ্দিনের দায়িত্বকালীন বিগত ৫ বছরের বিভিন্ন হিসাব ও ফাইলপত্র আনুষ্ঠানিকভাবে বুঝিয়ে দেন নব নির্বাচিত চেয়ারম্যান ফয়জুর রহমানের হাতে। এর আগে ইউনিয়ন পরিষদের সচিব শামিম আহমদ যাবতীয় তথ্যাদি উপস্থিত ট্যাগ অফিসারসহ সাবেক ও বর্তমান চেয়ারম্যান, ইউপি সদস্য,সদস্যার সামনে উপস্থাপন করেন।

চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন ফয়জুর রহমান
এ সময় উপস্থিত ছিলেন, মোঃ গিয়াসউদ্দিন, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি সঞ্জিত সিংহ, কালা মিয়া,সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন,যুগ্ম সাধারণ সম্পাদক আনসার আলী,সাংগঠনিক সম্পাদক মাকসুদুল হাসান টিপু, ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি আতাউর রহমান আতাই,সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন,স্থানীয় মুরুব্বি নজির উদ্দিন,ইউসুফ আলী,ইন্তাজ আলী মাস্টার, মাস্টার মনিরাজ সিং,চরার বাজারের ব্যবসায়ী ফিরুজ মিয়া, শামসুদ্দিন, উসমান, মাস্টার খসরুজ্জামান খসরু,সাংবাদিক আলী হোসেন,আল আমিন,ইন্তাজ আলী,আওয়ামী লীগ নেতা গিয়াস উদ্দিন, হবি মিয়া,সাবেক ইউপি সদস্য নাসির উদ্দিন প্রমুখ।

উল্লেখ্য গত ১১ নভেম্বর ১০ ইউনিয়ন পরিষদ নির্বাচনের ৩য় ধাপে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী হিসেবে নৌকা প্রতিক নিয়ে বিপুল ভোটের ব্যাবধানে উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক গিয়াসউদ্দিনকে পরাজিত করে উত্তর রণিখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হোন ফয়জুর রহমান। নির্বাচনে তৃতীয় অবস্থানে ছিলেন তিন বারের চেয়ারম্যান ফরিদ উদ্দিন।