একুশে স্মৃতি এ্যাওয়ার্ড পেলেন ফয়জুর রহমান চেয়ারম্যান শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ১১:৫০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৯, ২০২২ একুশে স্মৃতি এ্যাওয়ার্ড পদক পেলেন ফয়জুর রহমান সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ৫নং উত্তর রণিখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন শাখা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) ফয়জুর রহমান। শনিবার বিকাল ৪টায় ঢাকার ইকোনমিক রিপোর্টার্স ফোরামে বিচারপতি ফয়সল আহমদ ফয়জির হাত থেকে এই পুরুষ্কার তুলে নেন ফয়জুর রহমান। ভাষা আন্দোলন থেকে আজকের বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা ও গুনীজন সম্মাননা অনুষ্ঠানে ২০ জন গুনীজনকে এই সম্মাননা স্মারক প্রদান করা হয়। একুশে স্মৃতি পরিষদের চেয়ারম্যান শাহ আলম চুন্নুর সভাপতিত্বে ও এম এ এইচ আরমান চৌধুরীর সঞ্চালনায় গুনীজনকে সম্মাননা স্মারক প্রদান শেষে এক আলোচনা সভ্র আয়োজন করা হয়। একুশে স্মৃতি এ্যাওয়ার্ড পদক প্রাপ্তিতে ফয়জুর রহমান চেয়ারম্যানকে শুভেচ্ছা জানিয়েছেন কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী আমজদ,সাধারণ সম্পাদক আলহাজ্ব আপ্তাব আলী কালা মিয়া,যুগ্ম সাধারণ সম্পাদক অখিল চন্দ্র বিস্বাস,কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন,সাধারণ সম্পাদক সোহেল রানাসহ বিভিন্ন পেশাজীবি ও সংগঠনের নেতৃবৃন্দ। SHARES প্রচ্ছদ বিষয়: