কোম্পানীগঞ্জ মিনি ক্রিকেটে চ্যাম্পিয়ন “এনআরসিসি” দল শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ৯:৩৬ অপরাহ্ণ, মার্চ ১৫, ২০২২ সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ইসলাম পুর পশ্চিম ইউনিয়নের ৯নং ওয়ার্ডে মিনি ক্রিকেট আসর আয়োজিত ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে ইউনিয়নের ছনবাড়ী নোয়াকোট রোপওয়ে খেলার মাঠে শ্বাসরুদ্ধকর ফাইনালে চাচা ভাতীজা ক্রিকেট দলকে ১০০ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে NRCC ক্রিকেট দল। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ হয়েছেন, NRCC ক্রিকেট দলের নাজিম আহমদ, ম্যান অব দ্যা টুর্নামেন্ট হয়েছেন ইমন আহমদ, এবং টুর্নামেন্ট সেরা অধিনায়ক হিসাবে নির্বাচিত NRCC ক্রিকেট দলের অধিনায়ক মারুফ আহমদ। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, ছনবাড়ী গ্রামের মোঃ ফয়জুর রহমান , আশিক মিয়া, আরও উপস্থিত ছিলেন জুলহাস মিয়া, আঃগনি, আয়োজক কমিটির সদস্য, মানিক মিয়া,বাবুল মিয়া,রহিম উদ্দিন, সইবুর আহমদ,নুরুজ্জামান, মখলিছমিয়া,মাসুক মিয়া প্রমুখ। বক্তরা বলেন, খেলাধুলা মানসিক চিন্তার বিকাশ ঘটিয়ে আরো প্রাণবন্ত করে তুলে। সমাজ থেকে কুসংস্কার, অন্যায়-অত্যাচার দূরীকরণে যেমন শিক্ষার বিকল্প নেই, তেমনি মাদকমুক্ত সমাজ গঠনেও খেলাধুলার কোনো বিকল্প নেই। ক্রিকেট টুর্নামেন্টসহ ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন আরও বেশি করে করতে হবে। এতে করে দেশের সেরা প্রতিভাগুলো বেরিয়ে আসবে। যা দেশের ক্রীড়াজগতকে এগিয়ে নিয়ে যেতে সহায়ক হবে। তরুণ প্রজন্ম খেলাধুলায় মনোযোগী হলে সমাজে অপরাধ প্রবণতা কমে আসবে। পরে অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন দলকে পুরুষ্কার হিসেবে দুইটি ক্রিকেট ব্যাট ও চ্যাম্পিয়ন ট্রফি রানারআপ দলকে একটি মোবাইল ফোন ও একটি ট্রফি তুলে দেন। Download News PhotoCard SHARES খেলাধুলা বিষয়: