কোম্পানীগঞ্জে বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত

Desk Desk

News

প্রকাশিত: ১১:৫৫ অপরাহ্ণ, এপ্রিল ১৪, ২০২২

 

নববর্ষে মঙ্গলবার্তা নিয়ে সিলেটের কোম্পানীগঞ্জে শুরু হয় বৈশাখী শোভাযাত্রা। পুরনো বছরের  জীর্ণতা, গ্লানি-ভেদ ভুলে নতুনকে আহ্বান করে বাঙালি। সকাল সোয়া এগারটার দিকে
উপজেলা চত্বর থেকে বের হয় বৈশাখী শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে শেষ। উপজেলা নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাজংয়ের নেতৃত্বে শোভাযাত্রায় মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা বেগম, বীর মুক্তিযোদ্ধা সফি উদ্দিন রেণু ও আবুল হোসেন মোল্লা,কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি তারিকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) রায়হান পারভেজ রণি,সমাজসেবা অফিসার জনি রঞ্জন দে,নির্বাচন অফিসার জিবুন্নাহার,উপজেলা আইসিটি অফিসার নাঈম আহমদ,মাধ্যমিক অফিসার বদিউজ্জামান,যুব উন্নয়ন অফিসার আব্দুল মান্নান,মহিলা বিষয়ক কর্মকর্তা শিবলি আতিকা সুলতানা তিন্নি, ১ নং ইসলামপুর পশ্চিম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী জিয়াদ আলী,২নং পূর্ব ইসলামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলমগীর আলম,ইসলামপুর পশ্চিম ইউনিয়ন শাখা আওয়ামী লীগের সহ সভাপতি হাবিবুল্লাহ জাবেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

শোভাযাত্রা শেষে বৈশাখী আলোচনা সভা ও পুরুষ্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে বৈশাখী চিত্রাঙ্কন প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে পুরুষ্কার বিতরণ করা হয়ে। দুপুর ১২ টার সময় উপজেলা হল রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাজং। ফাইজুর রহমানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি তারিকুল ইসলাম। সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আয়েশা বেগম, ২ নং পূর্ব ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর আলম,১নং ইসলামপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী জিয়াদ আলী।