সিলেট জেলা পরিষদের নতুন প্রশাসক জয়নাল আবেদিন

প্রকাশিত: ৫:০০ অপরাহ্ণ, এপ্রিল ২৭, ২০২২

সিলেট জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন মো. জয়নাল আবেদীন। এর আগে জেলা পরিষদের চেয়ারম্যান লুৎফুর রহমান মারা যাওয়ার পর তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

আজ বুধবার (২৭ এপ্রিল) স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. তানভীর আজম সিদ্দিকী এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ দায়িত্ব প্রদান করেন।

জয়নাল আবেদীনের পিতা মো. আব্দুল বাছির সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও তার ছোট ভাই শামিম আহমদ শামিম উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান। জয়নাল আবেদীনের জন্ম ইসলামপুর পশ্চিম ইউনিয়নের পাড়ুয়া মাঝপাড়া গ্রামে।

এর আগে গত ১৭ই এপ্রিল মেয়াদোত্তীর্ণ হওয়ায় সিলেটসহ দেশের ৬১টি জেলা পরিষদ বিলুপ্ত করে সরকার। এদিন স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।