দোয়ারাবাজারে মোবাইল ভূমি সেবা চালু করে প্রশংসিত এসিল্যান্ড শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ৫:৩৯ অপরাহ্ণ, মে ১৬, ২০২২ দোয়ারাবাজার প্রতিনিধি:-সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় গত ৯ মাসে মোবাইল কোর্টে প্রায় ৩৬ লাখ টাকা রাজস্ব আয় সরকারি কোষাগারে জমা হয়েছে। অর্পিত সম্পত্তির লিজ মানি ১৮ লাখ ৪১ হাজার ৫শ ১০ টাকা এবং কয়েকোটি টাকার খাস ভূমি উদ্ধারসহ উপজেলা সদরে শিশুপার্ক, ভূমি অফিসকে আধুনিকায়ন, বঙ্গবন্ধু কর্ণার করে বেশ প্রশংসিত হয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফায়সাল আহমদ। তিনি ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) হিসেবে ২০২১ সালের ২৭ জুলাই দোয়ারাবাজারে যোগদান করার পর উপজেলা ভূমি অফিসকে দালাল মুক্ত করাসহ ওই অফিসের উন্নয়নে বেশ কিছু উদ্যোগ গ্রহণ করেন। মাত্র ৯ মাসে যোগদানের পর থেকে মোবাইল ভূমি সেবা চালু করে অনন্য নজির স্থাপন করেন তিনি। উপজেলা ভূমি অফিস সূত্রে জানা যায়, বিগত দিনে বালুমহাল থেকে মোবাইল কোর্টের মাধ্যমে সর্বোচ্চ জরিমানা আদায় করা হয়। এছাড়া বাজার মনিটরিং, ভোক্তা অধিকার সংরক্ষণ , ইভটিজিং, ড্রাগ আইন ১৯৪০, জুয়া, পরিবেশ সংরক্ষণ আইন, করোনা প্রতিরোধ, ধুমপান তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণ আইন, সড়ক পরিবহন আইন, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, করাতকল লাইসেন্স বিধিমালা ২০১২, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, উপজেলা পরিষদ নির্বাচন আইন, ইউনিয়ন পরিষদ আইনসহ বিভিন্ন আইনে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। আলীপুর গ্রামের বাসিন্দা মাহমুদুর রহমান রাসেল বলেন, ‘বর্তমান এসিল্যান্ড যোগদানের পর ভূমি অফিস দালাল মুক্ত হয়েছে। সরাসরি অফিসে গিয়ে সেবা নেওয়া যায়।’ দোয়ারাবাজার উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি আনোয়ার হোসেন মাস্টার বলেন, ‘এসিল্যান্ডের পরিকল্পনায় উপজেলায় দৃষ্টি নন্দন শিশুপার্ক ও বঙ্গবন্ধু কর্নার স্থাপিত হয়েছে। এটি একটি অনন্য দৃষ্টান্ত।’ সুরমা ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুল হালিম বীরপ্রতীক বলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আহমেদ আমাদের উপজেলায় যোগদানের পর ভূমি অফিসের বেহাল দৃশ্যপট পাল্টে গেছে। তিনি একজন সৎ সাহসী মানুষ। দোয়ারাবাজার প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ হাবীবুল্লাহ হেলালী বলেন, ‘উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আহমদ যোগদানের পর প্রশাসনিক উন্নয়নসহ একের পর এক কাজ করে প্রশংসা কুড়িয়েছেন। বিশেষ করে খাসজমি পুনরুদ্ধার, নিয়মিত মোবাইল কোর্ট অভিযান পরিচালনাসহ শিশু পার্ক নির্মাণে আন্তরিক ভাবে কাজ করেছেন।’ SHARES জাতীয় বিষয়: