সুরমা ও দোয়ারাবাজার সদর ইউনিয়নে ত্রানসামগ্রী বিতরণ করা হয়েছে

Desk Desk

News

প্রকাশিত: ১১:৪৫ অপরাহ্ণ, মে ১৯, ২০২২

দোয়ারাবাজার প্রতিনিধি:- সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সুরমা ও দোয়ারাবাজার সদর ইউনিয়নে বন্যা কবলিত বানভাসি মানুষের মধ্যে ত্রানসামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সুরমা ইউনিয়নের চেয়ারম্যান বন্যা কবলিত এলাকায় নৌকাযোগে ঘরেঘরে ৪ শতাধিক পরিবারের মধ্যে ত্রানসামগ্রী বিতরণ করেন ইউপি চেয়ারম্যান এম এ হালিম বীরপ্রতীক। এছাড়াও দোয়ারাবাজার সদর ইউনিয়নের বন্যার্থদের মধ্যে ত্রানসামগ্রী বিতরণ করেন সদর ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ, ত্রানসামগ্রী বিতরণ কালে আরও উপস্থিত ছিলেন, ইউপি সচিব সামছুল আলম, ইউপি সদস্য মোঃ আব্দুর রউফ, মোঃ মনির উদ্দিন, মোঃ শাহজাহান, মোঃ মাসুদ মিয়া, মোঃ মোশাররফ হোসেন ফরাজী, মোঃ জামাল উদ্দীন, মোঃ আব্দুল হামিদ, মোঃ হাছন আলী, মোঃ আহসান উদ্দীন মোছাঃ শেফালী বেগম, জ্যোৎস্না রায়, ও এলাকার গন্যমান্য ব্যাক্তি বর্গ উপস্থিত ছিলেন।