“দোয়ারাবাজারে বন্যার পানিতে ভেসে গেছে আড়াইশতাধিক পুকুরের মাছ”বাড়ছে কৃষক ও মৎস্য চাষিদের হাহাকার, Desk Desk News প্রকাশিত: ৭:৫৪ অপরাহ্ণ, মে ১৮, ২০২২ দোয়ারাবাজার প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বন্যার পানিতে ভেসে গেছে আড়াইশতাধিক পুকুরের মাছ। ধীরগতিতে বন্যার পানি কমতে থাকলেও বাড়ছে কৃষক ও মৎস্য চাষিদের হাহাকার। উপজেলার ইরি বোর ধান বন্যার পানিতে তলিয়ে যাওয়ায় ধান না কাটতে পারায় ঋণের বুঝা নিয়ে ক্লান্ত হয়ে গেছে কৃষক কৃষাণী। এদিকে উপজেলার ৯টি ইউনিয়নে আড়াই শতাধিক মৎস্য খামারিদের পুকুর ডুবে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতির শংষ্কায় রয়েছে তারা। এবারের বন্যায় খামারিদের পূর্ব প্রস্তুতি না থাকায় বন্যার জলে ভেসে গেছে মৎস্য খামারিদের কয়েক কোটি টাকার মাছ। এতে করে লাভের স্থলে ঋণের বুঝাই টানতে হবে তাদের। প্রতিবছর বন্যার হাত থেকে বাছার কোন উপায় ও খোঁজে পাচ্ছে না তারা। উপজেলা ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা তুষার কান্তি বর্মণ জানান, এবারের বন্যায় উপজেলার বিভিন্ন ইউনিয়নে প্রায় ২৬০ টি পুকুর ডুবার তথ্য আমি পেয়েছি। এতে কোটি টাকার ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। SHARES দূর্যোগ সংবাদ বিষয়: