পানিবন্দি কোম্পানীগঞ্জ থানা শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ২:০৭ অপরাহ্ণ, মে ১৬, ২০২২ পাহাড়ি বর্ষণে কোম্পানীগঞ্জে বন্যা দেখা দিয়েছে। রোববার রাত থেকে প্রবল পাহাড়ি বর্ষণে ধলাই নদী সহ উপজেলার সব কয়টি নদী দিয়ে বন্যার পানি প্রবেশ করছে। বন্যায় পানি বন্দি কোম্পানীগঞ্জ থানা সহ উপজেলা পরিষদ। এছাড়াও থানা বাজারের একাংশে বন্যার পানি প্রবেশ করেছে। সোমবার ভোর থেকেই বন্যার পানি ব্যাপক আকারে বাড়তে শুরু করেছে। থানা কমপ্লেক্সের বাউন্ডারির ভেতরে প্রায় দের ফুট পানি প্রবেশ করেছে। থানার সামনের রাস্তায় প্রায় দুই থেকে আরাই ফুট পানি রয়েছে। উপজেলা পরিষদ মাঠেও একই অবস্থা। প্রায় এক ফুট পানির নিচে খেলার মাঠ। রাস্তায় বন্ধ রয়েছে ছোট ছোট যানচলাচল। পরিষদে আসা সরকারী কর্মকর্তা সহ সেবা নিতে আসা সাধারণ মানুষ ভোগান্তির শিকার হচ্ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত বন্যার পানি বৃদ্ধি পাচ্ছে। থানা বাইন্ডারি ভেতরের অংশ Download News PhotoCard SHARES দূর্যোগ সংবাদ বিষয়: