৩০ হাজার টাকার জন্যে শিশু তাসলিমার জীবন বিপন্নের মুখে

প্রকাশিত: ১১:৫৪ পূর্বাহ্ণ, জুন ৯, ২০২২

যে বয়েসে অন্য বাচ্চারা বাড়িতে হৈ-হুল্লোড় আর খেলাধুলা সময় পার করছে সেই সময়টাতে ৩ বছরের শিশু তাসলিমা জীবন মৃত্যুর সন্ধিক্ষণে হাসপাতালের বেডে কাতরাচ্ছে।

শিশু মেয়েটির নাম তাসলিমা আক্তার বয়স (৩) তাঁর
পিতা আনোয়ার হোসেন একজন দিনমজুর। সিলেটের জৈন্তাপুর উপজেলা ৬নং চিকনাগুল ইউনিয়নের ঘাটেরচটি গ্রামের বাসিন্দা । তাসলিমার পিতা আনোয়ার হোসেন গত ১০ দিন যাবত মেয়েকে নিয়ে সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ভর্তি হওয়ার পর থেকে বেশ কিছু পরিক্ষা নিরীক্ষা করে তার মেরুদণ্ডে টিউমার হয়ে ইনফেকশন হয়েছে, এমন টি জানিয়েছেন চিকিৎসকরা। একজন দিনমজুর পিতার যা সামর্থ ছিলো গতকয়েক দিনের চিকিৎসায় শেষ হয়ে গেছে। ডাক্তারের পরামর্শ অনুযায়ী এখন আরো কিছু পরিক্ষা শেষে তার অপারেশন করাতে হবে। আগামী ৩-দিনের ভিতরে ৩০ হাজার টাকার প্রয়োজন যা তাসলিমার হতদরিদ্র পিতার পক্ষে জোগাড় করা অসম্ভব হয়ে পড়েছে।

তাসলিমার পিতা আনোয়ার হোসেন তাঁর শিশু কন্যার জন্য দেশ ও বিদেশের সর্বশ্রেণীর মানুষের কাছে আর্তিক সহযোগিতা কামনা করেছেন। তাসলিমা এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে সিলেট এমএজি ওসমানী হাসপাতালের ৪ তলা ৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

তাঁকে সাহায্য পাঠাতে ও যে কোন তথ্যের জন্য যোগাযোগ করুন

জাহিদুল ইসলাম 01714-609954 বিকাশ পার্সোনাল।