বিজেপি নেত্রী নূপুর শর্মা ও গণমাধ্যম প্রধান নবীন কুমার জিন্দালের ফাঁসির দাবিতে দোয়ারাবাজারে বিক্ষোভ মিছিল

Desk Desk

News

প্রকাশিত: ১০:৫০ পূর্বাহ্ণ, জুন ১২, ২০২২

দোয়ারাবাজার প্রতিনিধি: ভারতীয় (বিজেপি) নেতা নূপুর শর্মার ও গণ মাধ্যম প্রধান নবীন কুমার জিন্দালের ফাঁসি ও শাস্তির দাবিতে শনিবার সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়নের দোহালিয়া বাজারে

বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
আছরের নামাজ শেষে বিকালে বাজার মসজিদ থেকে নবীপ্রেমী তাহহিদী জনতার ব্যানারে আয়োজিত এ বিক্ষোভ মিছিলে ইউনিয়নের ধর্মপ্রাণ হাজার হাজার মুসল্লি অংশ নেন। মহানবী (সাঃ) কে অবমাননা করে বক্তব্য রাখায় বিজেপি নেতা নূপুর শর্মার বিরুদ্ধে নানা শ্লোগান দেন মিছিলে অংশগ্রহণকারী মুসল্লিরা।
দোয়ারাবাজার উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের অনুসারি সাধারণ মুসল্লিরাও বিক্ষোভ মিছিলে অংশ নিয়ে নূপুর শর্মার পাশাপাশি ভারতের প্রধানমন্ত্রী হিন্দুত্ববাদী নেতা নরেন্দ্র মোদির বিরুদ্ধেও নানা শ্লোগান দেন।
বিক্ষোভ মিছিলের আগে বিজেপি নেতা নূপুর শর্মার গ্রেফতার এবং শাস্তির দাবি জানিয়ে সভাপতির বক্তব্য রাখেন মাওলানা ফজলুল করিম, মাওলানা আবুল কালাম আজাদ, মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা মকবুল আহমদ, মাওলানা নাজমুল ইসলাম গৌছ, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. নুর মিয়া, জাপা নেতা নুর হোসেন মো. আব্দুল্লা, মো. নুর উদ্দিন, পরিচালনায় নাজিম বিন হক,