সিলেটে বঙ্গবন্ধু মহাসড়কের ভাঙ্গা অংশে অস্থায়ী বেইলী ব্রীজ নির্মাণ করা হবে শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ২:৩১ পূর্বাহ্ণ, জুন ২১, ২০২২ সিলেট-ভোলাগঞ্জ বঙ্গবন্ধু মহাসড়কে ব্রীজের এপ্রোচের নিম্নাংশে মাটি ধস স্থানে অস্থায়ী ভিত্তিতে বেইলী ব্রীজ নির্মাণ করা হবে। ভাঙ্গা অংশে কাজের কোনো ঊর্ধ্বগতি না হওয়ায় কাজ সমাপ্ত করে দেন সড়ক ও জনপদ বিভাগ কতৃপক্ষ। ঝুকিপূর্ণ হওয়ার কারনে রোববার দুপুর প্রায় তিনটার সময় কোম্পানীগঞ্জের সাথে সিলেট ও অন্যান্য জেলার যানবাহন চলাচল বন্ধ করে দেন সওজ কতৃপক্ষ। উল্লেখ্য সাম্প্রতিক বন্যায় সিলেট-ভোলাগঞ্জ বঙ্গবন্ধু মহাসড়কের হবির দোকান নামক স্থানে ব্রীজের এপ্রোচের নিম্নাংশের মাটি হঠাৎ ধসে পড়ে। সকালে স্থানীয় ধসে পড়ার দৃষ্যটি চুখে পরে। এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাজং ও কোম্পানীগঞ্জ থানা অফিসার ইনচার্জ সুকান্ত চক্রবর্তী খবর পেয়ে ধসে পড়া অংশে ছুটে যান। রাস্তায় যানবাহন চলাচল নিরাপদ মনে না করে সীমিত সময়ের জন্যে যানচলা বন্ধ করে দেওয়া হয়। এ সময় নিরাপত্তার সার্থে বাংলাদেশ সেনাবাহিনীর একটি যানবাহন নিয়ন্ত্রণে ধসে পড়া অংশে বাশ দিয়ে পরিবহন চলাচল বন্ধ করে দেন। ঐদিনই বিকাল থেকে সওজ ও বাংলাদেশ সেনাবাহিনীর সমন্বয়ে একটি টিম ধসে পড়া অংশে মাটি ভরাটের চেষ্টা করেন। অতিরিক্ত বন্যার পানির স্রোতে কাজের কোনো ঊর্ধ্বগতি না হওয়ায় রাত ১২ টার সময় সংস্কার কাজ বন্ধ করে দেন এবং ঝুকিপূর্ণ স্থান দিয়ে যান চলাচলের জন্যে অস্থায়ী ভিত্তিতে বেইলী ব্রীজ নির্মাণের সিদ্ধান্ত নেয়। Download News PhotoCard SHARES গণমাধ্যম বিষয়: