নেদারল্যান্ডসে শিক্ষারত রাসেল আহমদের খাদ্য সহায়তা প্রদান শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ৫:২৫ অপরাহ্ণ, জুন ২৪, ২০২২ সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত বানভাসি মানুষের জন্যে খাদ্য সহায়তার হাত বাড়িয়েছেন নেদারল্যান্ডসে অদ্যয়নরত কোম্পানীগঞ্জের রাসেল আহমদ। শুক্রবার (২৪ জুন) বাদ জুমায় উপজেলার পূর্ব ইসলামপুর ও তেলিখাল ইউনিয়নের বিভিন্ন গ্রামের অসচ্ছল ও হতদরিদ্র মানুষের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়। এ সময় উপস্থিত সাংবাদিক আনোয়ার হোসেন সুমন ও তারিকুল ইসলাম। প্রবাসরত শিক্ষার্থী রাসেল আহমদের পিতা আব্দুল আলী,তার চাচা আব্দুল মান্নান ও সহোদর মাহিদ হাসান। মুঠোফোনে রাসেল আহমদ প্রতিবেদককে জানান, সাধ্যের মধ্যে বানভাসিদের জন্যে সামান্যকিছু করতে পেরে ভালো লাগছে। ইনশাআল্লাহ সব সময় কোম্পানীগঞ্জের মানুষের পাশে আছি, ভবিষ্যতেও থাকবো। Download News PhotoCard SHARES সাম্প্রতিক বন্যার সংবাদ বিষয়: