কোম্পানীগঞ্জে বানভাসিদের পাশে উপাধ্যক্ষ আব্দুস শহিদ শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ৬:৩৭ অপরাহ্ণ, জুন ২৬, ২০২২ সিলেটের কোম্পানীগঞ্জে পাঁচ শত বানভাসিকে রান্না করা খিচুড়ি দিয়েছেন উপাধ্যক্ষ আব্দুস শহিদ এমপি। রোববার দুপুর দেরটার সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গেইটের সামনে সিলেট-ভোলাগঞ্জ বঙ্গবন্ধু মহাসড়কে উপস্থিত বানভাসিদের মাঝে এই খিচুড়ি প্রদান করা হয়। এ সময় প্রত্যেককে একটি লিটার বিশুদ্ধ কোমলপানীয় প্রদান করা হয়। খিচুড়ি প্রদান শেষে উপাধ্যক্ষ আব্দুস শহিদ বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত সিলেটবাসীর পাশে আমি আছি। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে সিলেটবাসীর জন্যে এটুকু করতে পেরে খুশি হয়েছি। সিলেট-৪ আসনের এমপি,প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ মহোদয়ের এলাকার বন্যাদুর্গত মানুষকে দেখতে ঢাকা থেকে ছুটে এসেছি। বন্যায় যাদের বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পুনর্বাসন করার প্রক্রিয়া চলছে। এ সময় উপস্থিত ছিলেন, শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল,কোম্পানীগঞ্জ থানা (ওসি) তদন্ত ফয়েজ আহমেদ, ইসলামপুর পশ্চিম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহ মোহাম্মদ জামাল উদ্দিনসহ শ্রীমঙ্গল ও কোম্পানীগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দ। Download News PhotoCard SHARES সাম্প্রতিক বন্যার সংবাদ বিষয়: