স্বাস্থ্যসেবা নিলে খাবার পেকেট মিলে শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ৬:২৬ অপরাহ্ণ, জুন ২৭, ২০২২ সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় দের শতাধিক বন্যা আক্রান্ত মানুষকে পানি বাহিত রোগের প্রাদুর্ভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও চিকিৎসা প্রদান এবং খাবারের প্যাকেট বিতরণ করা হয়। “স্বাস্থ্যসেবা নিলে খাবার প্যাকেট মিলে” এই স্লোগানকে সামনে রেখে গোয়াইনঘাট থানা অফিসার ইনচার্জ কেএম নজরুল জাহান কাজল ও ইংল্যান্ড প্রবাসী জহিরুল হকের যৌথ অর্থায়নে উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়নের মুল্লুকপুর,গাছঘর,আমেরতল,শিবনগর গ্রামের পানিবন্দি মানুষের মাঝে ঔষধ সামগ্রী ও খাদ্য প্রদান করা হয়। বন্যার দূষিত পানি ধারা যারা বিভিন্ন পানিবাহিত রোগে আক্রান্ত হয়েছে তাদেরকে ঔষধ সামগ্রী প্রদানের পাশাপাশি খাবারের প্যাকেট উপহার দেওয়া হয়। সোমবার দুপুর ১২ টা থেকে ৪:৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত্বব্য ঔষধ সামগ্রী ও খাদ্য সহায়তা প্রদানের সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিয়মিত ডা. সাইফুল ইসলাম সাকিব,কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র- সহ সভাপতি তারিকুল ইসলাম, কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক তুহিন বক্স,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা নজিব রিসাদ প্রমুখ। Download News PhotoCard SHARES সাম্প্রতিক বন্যার সংবাদ বিষয়: