কোম্পানীগঞ্জের বানভাসিরা পেলেন জেলা প্রশাসকের বিশেষ পেকেট ও শিশু খাদ্য শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ৯:৫৬ অপরাহ্ণ, জুন ২৫, ২০২২ সিলেটের জেলা প্রশাসক মুজিবুর রহমান কোম্পানীগঞ্জে ৩ শত বানভাসি শিশুদের জন্যে খাদ্য সহায়তা দিলেন। শনিবার বিকাল ৪ টার সময় এম সাইফুর রহমান ডিগ্রি কলেজ, ফায়ার স্টেশন ও থানা সদর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় নেওয়া বানভাসিদের মাঝে খাদ্য সহায়তা ও শিশু খাদ্য প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাজং, থানা অফিসার ইনচার্জ সুকান্ত চক্রবর্তী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আপ্তাব আলী কালা মিয়া, এম সাইফুর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ নজরুল ইসলাম,পিআইও কর্মকর্তা বিদ্যুৎ কান্তি দাশ, ইউপি সদস্য আজিম উদ্দিন, সাবেক ইউপি সদস্য আব্দুর রহিম প্রমুখ। Download News PhotoCard SHARES সাম্প্রতিক বন্যার সংবাদ বিষয়: