বিশ্ব ব্যাংকের অর্থায়নে চার লেনে উন্নীত হচ্ছে সিলেট-বিয়ানীবাজার সড়ক শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ২:২১ পূর্বাহ্ণ, জুলাই ১, ২০২২ সিলেট-বিয়ানীবাজার সড়কের ৪৩ কিলােমিটার চার লেনে উন্নীত হতে যাচ্ছে। বিশ্বব্যাংকের অর্থায়নে সিলেটে এ সড়ক উন্নয়ন হবে। বুধবার (২৯ জুন) বিশ্বব্যাংকের বাের্ডসভায় এই ঋণ অনুমােদন হয়। জানা গেছে, আঞ্চলিক যােগাযােগ ও ব্যবসা-বাণিজ্য সহজ করতে বাংলাদেশ ও নেপালকে ১০৩ কোটি ডলার দেবে বিশ্বব্যাংক। এর মধ্যে বাংলাদেশ পাবে ৭৫ কোটি ডলার বা ৭ হাজার কোটি টাকার মতাে। গতকাল বুধবার বিশ্বব্যাংকের বাের্ডসভায় এই ঋণ অনুমােদন হয়। দি এক্সেলারিটিং ট্রান্সপাের্ট অ্যান্ড ট্রেড কানেকটিভিটি ইন ইস্টার্ন সাউথ এশিয়া কর্মসূচির (প্রথম পর্যায়) আওতায় এই অর্থ দেওয়া হচ্ছে। মূল্য বাণিজ্য ও পরিবহনে খরচ এবং ট্রানজিট সময় কমানাের জন্য অটোমেশনেই বেশির ভাগ অর্থ খরচ হবে। এ ছাড়া বাংলাদেশ ও নেপালের প্রায় ১০০ কিলােমিটার সড়ক চার লেনে উন্নীত করা হবে। বিশ্বব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই প্রকল্পের আওতায় সিলেট-চারখাই-শেওলা সড়কের ৪৩ কিলােমিটার সড়ক চার লেনে উন্নীত করা হবে। এই সড়ক দিয়ে সহজেই সিলেট-ঢাকা মহাসড়কে | পণ্যবাহী ট্রাক যেতে পারবে। এতে ৩০ শতাংশ সময় সাশ্রয় হবে। Download News PhotoCard SHARES গণমাধ্যম বিষয়: