জৈন্তাপুরে সাবেক মেম্বার আব্দুল মুহিত চৌধুরী স্মরণে শোক সভা দোয়া মাহফিল অনুষ্ঠিত শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ২:০৮ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০২২ জৈন্তাপুর প্রতিনিধি: জৈন্তাপুরের বৃহত্তর ফতেহপুর ইউনিয়নের সাবেক মেম্বার বিশিষ্ট সমাজসেবী চিকনাগুল পাঁচ মৌজা উন্নয়ন কমিটির প্রধান উপদেষ্টা আব্দুল মুহিত চৌধুরী এর স্মরণে শোক সভা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার ( ২ সেপ্টেম্বর) রাত আট ঘটিকায় জৈন্তিয়া গেইট ঘাটেরচটি আইসক্রিম ফ্যাক্টরি পয়েন্ট মসজিদ মার্কেট সম্মুখে চিকনাগুল পাঁচ মৌজা উন্নয়ন কমিটির আয়োজনে কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল ইসলাম কামরানের পরিচালনায় ও উপদেষ্টা সারোয়ার রহিম চৌধুরী’র সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বৃহত্তর জৈন্তিয়া ১৭ পরগণা সালিশ সমন্বয় কমিটির সভাপতি আবু জাফর আব্দুল মৌলা চৌধুরী, ফতেহপুর ইউনিয়নে সাবেক চেয়ারম্যান আব্দুল মতিন, চিকনাগুল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ডাঃ আবুল হাসান চৌধুরী, সমাজসেবী মকবুল আলী মঙ্গল,মুজিবুর রহমান, মকবুল হোসেন চৌধুরী, স্কুল শিক্ষক সৈয়দ ইকবাল হোসেন, আজির উদ্দিন চৌধুরী, সাইফুল ইসলাম ছাব্বির,মাওলানা আব্দুল মতিন,মোহাম্মদ আলী,শাহিন আহমদ,আনোয়ার হোসেন,মুহিত চৌধুরী ছেলে প্রবাসী রাজু আহমেদ, রফিকুল ইসলাম সেনাজ,রাদেক আহমদ,তাজুল ইসলাম, ফয়েজ আহমদ প্রমুখ। সভায় আব্দুল মুহিত চৌধুরী এর উন্নয়ন কর্ম কান্ড ও সামাজিক জীবনের স্মৃতিচারণ করেন। পরে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করেন পরিচালনা ক্বারী মাওলানা আব্দু রউফ সাহেব। Download News PhotoCard SHARES গণমাধ্যম বিষয়: