দোয়ারায় পিকাপ ভর্তি ভারতীয় বিস্কুটসহ পুলিশের হাতে একজন আটক শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ৯:৪৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৪, ২০২২ মোঃ আলা উদ্দিন: দোয়ারাবাজারে অবৈধ ভাবে আসা ভারতীয় বিস্কুট সহ পিকাপের ড্রাইভার দোয়ারাবাজার থানা পলিশের হাতে আটক। আটককৃত পিকাপের ড্রাইভার দোহালীয়া ইউনিয়নের ধর্মপুর গ্রামের আঙ্গুর মিয়ার পুত্র তানভির আহমদ (২৫)। রবিবার বিকেলে সুরমা ইউনিয়নের শরীপপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামন থেকে ভারতীয় বিস্কুট সহ একজনকে আটক করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে দোয়ারাবাজার থানার এস আই আছলাম হোসেন শরীপপুর এলাকা থেকে ভারতীয় বিস্কুট সহ একজনকে আটক করেন। খবর লেখা পর্যন্ত আটককৃত পিকাপের মালামাল তালিকা করা হয়নি। তবে গাড়িতে থাকা মালামালের প্রকৃত মালিক নাম প্রকাশে অনিচ্ছুক জানান গাড়িতে তার ১১৬ কার্টুন বিস্কুট রয়েছে। এব্যাপারে দোয়ারাবাজার থানায় ওসি দেব দুলাল ধর বলেন, আইন শৃঙ্খলা বাহিনী সব সময় তৎপর রয়েছে। ভারতীয় পন্যের সাথে একজনকে আটক করা হয়েছে। মালামাল এখনও হিসাব করা হয়নি। তবে অনুমান ২ থেকে আড়াই লক্ষ টাকার বিস্কুট হবে। Download News PhotoCard SHARES গণমাধ্যম বিষয়: