কোম্পানীগঞ্জে পূর্ব বিরোধের জেরে একজন খুন

প্রকাশিত: ১০:৩২ পূর্বাহ্ণ, অক্টোবর ৩, ২০২২

সিলেটের কোম্পানীগঞ্জে পূর্ব বিরোধের জেরে নিজাম উদ্দিন নামে একজন খুন হয়েছে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানাজায় উপজেলার দক্ষিন রনিখাই ইউনিয়নের রাজাপুর গ্রামের মৃত আনোয়ার আলীর পুত্র পল্লী চিকিৎসক ও পাড়ুয়া আনোয়ারা স্কুল এন্ড কলেজের অফিস সহকারী নিজাম উদ্দিন (৪৫) এর সাথে চাচা জিয়া, আমিনুর, সাইদুর গংদের সাথে বাড়ির বাটোয়ারা কৃত জায়গা নিয়ে বিরোধ চলে আসছিল। এনিয়ে একাধিক বার শালিসি বৈঠক বসলেও কোনো সুরাহা হয় নাই। রবিবার রাতে নিহত নিজাম স্থানীয় বাজার থেকে বাড়ি ফিরার সময় নিজ বাড়ির উঠানে পূর্বথেকে উৎপাতা প্রতিপক্ষ জিয়া গংদের ধারালো দায়ের কোপে লুটিয়ে পড়েন মাটিতে। তাৎক্ষণিক প্রতিবেশীর সহায়তায় পরিবারের লোকজন এমএজি ওসমানী মেডিক্যাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নিজাম উদ্দীনকে মৃত ঘোষণা করেন।

রিপোর্ট লেখার আগপর্যন্ত নিজাম উদ্দিনের পরিবারের পক্ষ থেকে এখনো লিখিত কোন অভিযোগ করা হয়নি, ময়নাতদন্তের পরে পরবর্তী পদক্ষেপ গ্রহন করা হবে বলে জানিয়েছেন তাহার পরিবারের সদস্যরা।