২১ মামলায় পলাতক,পুলিশের অভিযানে ৩ ডাকাত গ্রেফতার Desk Desk News প্রকাশিত: ৯:২৬ অপরাহ্ণ, জানুয়ারি ১৩, ২০২৩ ছাতকে থানা পুলিশের এক বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুত্রুবার সকালে উপজেলার পৌর শহরে এস আই আসাদুজ্জামান রাসেলের নেতৃত্বে পৌর শহরে বাশখলা গ্রামে এক বিশেষ অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তারকৃত হলেন, উপজেলার পৌর শহরে বাশখলা গ্রামের আরব আলীর পুত্র সালাম(২৫),একই গ্রামের আকবর আলীর পুত্র কাশেম(২৬), একই গ্রামের ফজর আলীর পুত্র লেচু মিয়া(৩২),কে পুলিশ গ্রেপ্তার করতে সক্ষম হয়েছেন। পুলিশ সুত্রে জানায়,গ্রেপ্তারকৃত তিন ডাকাত দলের তিন সদস্যের বিরুদ্ধে রয়েছে, খুন, ধর্ষণ, চুরি, ডাকাতি, অস্ত্র, চাঁদাবাজি ও মাদক মামলা সহ প্রায় ২১ টি মামলার পলাতক আসামি তারা। এদের নেতৃত্বে ছাতকসহ সিলেট বিভাগীয় শহরে আন্তঃজেলা ডাকাত দলের সিন্ডিকেট সত্রিুয় সদস্য হিসাবে ডাকাতি একাধিক ঘটনায় ঘটিয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছেন।এব্যাপারে ওসি মাহবুবুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন ওরা আন্তঃজেলা ডাকাত দলের সত্রিুয় সদস্য জানিয়েছে। SHARES অপরাধ বিষয়: