জকিগঞ্জের ওসি নাসেরের অসীম সাহসীকতায় ১ হাজার বোতল ফেনসিডিল উদ্ধার

প্রকাশিত: ২:৪০ পূর্বাহ্ণ, মার্চ ২০, ২০২০

স্টাফ রিপোর্টারঃ- জকিগঞ্জে ১০০০ হাজার বোতল ভারতীয় আমদানি নিষিদ্ধ ফেনসিডিল উদ্ধার।

সূত্রে জানা যায়,সিলেটের পুলিশ সুপার মোঃ ফরিদ উদ্দিন (পিপিএম) এর সার্বিক দিক নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার উত্তরের সার্বিক পরিকল্পনায় ও জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুদিপ্ত রায়ের তত্বাবধানে জকিগঞ্জ থানার ওসি মীর মোঃ আব্দুন নাসের এর নেতৃত্বে টিম জকিগঞ্জের এসআই/পরিতোষ পাল, এএসআই,কানন কুমার দাস,এএসআই অঞ্জন দেব ও সঙ্গীয় ফোর্সসহ জকিগঞ্জ থানা পুলিশ বৃহস্পতিবার (১৯ মার্চ) একটি ফেন্সিডিল বোঝাই প্রাইভেট কারকে রাত  ০৭ টা ২৫ মিনিটের সময় আমলশীদ হতে ধাওয়া করতে থাকলে এক পর্যায়ে আসামীগন কোন উপায়ান্তর না পেয়ে এবং নিশ্চিত ধরা পড়ার সম্ভাবনা থাকায় রাত অনুমান ০৮ টা ১৫ মিনিটের সময় জকিগঞ্জ উপজেলার ০৮ নং কসকনকপুর ইউনিয়নের অন্তর্গত পশ্চিম ইনামতি সাকিনস্থ জনৈক হারিছ উদ্দিন বেবুল(৬৫),পিতাঃ মৃত আঃ খালিক @ খলকু মিয়া এর বসত বাড়ির সামনে আসামীগন উক্ত প্রাইভেটকারটি (রেজিঃ নং-ঢাকা মেট্রো খ-১১-২৮০৬) ফেলে রেখে পালিয়ে যায়।পরবর্তীতে উক্ত প্রাইভেটকারের মধ্যে ০৪ (চার)টি চটের বস্তার মধ্যে ২৫০(দুইশত পঞ্চাশ) বোতল করে সর্বমোট ১০০০(এক হাজার)বোতল ভারতীয় আমদানী নিষিদ্ধ ফেন্সিডিল উদ্ধার করা হয়।

আসামীদের গ্রেফতারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে  বলে জানান জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মীর মোঃ আব্দুন নাসের।

সিস-তাই