বাজারে পণ্যের দাম নিয়ন্ত্রণে ইউএনও সুমন আচার্যের অভিযান শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ১০:০৫ অপরাহ্ণ, মার্চ ২০, ২০২০ ষ্টাফ রিপোর্টারঃ-করোনাভাইরাসের দোহাই দিয়ে নিত্যকার প্রয়োজনীয় পন্য সামগ্রী বেশী দামে বিক্রির দায়ে কোম্পানীগঞ্জের টুকের বাজার ও পাড়ুয়া বাজারে উপজেলা প্রশাসন কর্তৃক ভ্রাম্যমাণ আদালতে পরিচালিত হয়। শুক্রবার (২০ মার্চ) বিকাল ৪ টার সময় এই অভিযান চলে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন আচার্যের নের্তৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় কোম্পানীগঞ্জ থানার পুলিশ সদস্যরা অংশগ্রহণ করেন। এ সময় টুকের বাজারের নাজমুল ষ্টোরের মালিককে বেশি দামে পেঁয়াজ বিক্রি করায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও পারুয়া বাজারে জসিম ষ্টোরে বেশি দামে পেঁয়াজ বিক্রি করায় ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা শেষে পারুয়া বাজারে দোকানে দাঁড়িয়ে থেকে ৩৫ টাকা কেজি দরে ক্রেতাদের কাছে পেঁয়াজ বিক্রি করা হয়। এসময় ক্রেতারা লাইন ধরে পেঁয়াজ কেনেন। অন্যদিকে টুকের গাঁও এলাকায় ডুবাই ফেরত এক প্রবাসীকে হোম কোয়ারান্টাইন এর নিয়ম না মানায় ১০, ০০০ টাকা জরিমানা করা হয়। সিস-তাই SHARES সারাদেশ বিষয়: