মুজিববর্ষে পটিয়া উপজেলা ছাত্রলীগের বৃক্ষরোপণ কর্মসূচী

Desk Desk

News

প্রকাশিত: ৯:৪৮ পূর্বাহ্ণ, জুন ২১, ২০২০

 

সেলিম চৌধুরী (পটিয়া থেকে):- মুজিব বর্ষের আহ্বান, ৩টি করে গাছ লাগান”  এই স্লোগানকে সামনে রেখে মুজিব শতবর্ষে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ ছাত্রলীগ  ৩ মাস ব্যাপি বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে ।এরই ধারাবাহিকতায় কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনায় বাংলাদেশ ছাত্রলীগ,পটিয়া উপজেলা শাখার পক্ষ থেকে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। বাংলাদেশ ছাত্রলীগ পটিয়া উপজেলা শাখার ছাত্রলীগ কর্মী রেজাউল করিম,এরফান উদ্দীন,মোহাম্মদ সাকিব উদ্দীন এর উদ্যোগে বিভিন্ন  ফলজ, বনজ ও ভেষজ উদ্ভিদের চারা রোপণ করা হয়। পরিবেশের ভারসাম্য রক্ষায় বাংলাদেশ ছাত্রলীগের এই কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে এমনটা জানান বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সহ-সভাপতি মোহাম্মদ তৌহিদুল ইসলাম চৌধুরী। পটিয়া উপজেলা ছাএলীগ নেতৃবৃন্দ বৃক্ষ রোপণ কালে বলেন দেশের প্রয়োজনীয় চাহিদা মেটাতে এবং পরিবেশ বান্ধব সবুজ নগরী গড়ে তুলতে  বেশি করে গাছের চারা রোপণ করার জন্য সর্বমহলের প্রতি আহবান জানান।

(সি/স-২১ জুন-তা/ই)

মুজিববর্ষে পটিয়া উপজেলা ছাত্রলীগের বৃক্ষরোপণ কর্মসূচী