মহামারীতে করোনা আক্রান্তদের শাবিপ্রবি ছাত্রলীগের ফল উপহার

Desk Desk

News

প্রকাশিত: ১১:৪৯ অপরাহ্ণ, জুন ২৩, ২০২০

নোমান আহমেদ:-লাদেশ আওয়ামী লীগের ৭১ তম প্রতিষ্টা বার্ষিকী উপলক্ষে শাবিপ্রবি ছাত্রলীগের যুগ্ম সাধারন সম্পাদক মৃন্ময় দাস ঝুটন এর উদ্যেগে আজ দুপুর ১২ঃ৩০ ঘটিকার সময় সিলেট শহিদ শামসুদ্দিন হাসপাতালের করোনা রোগীদের মধ্যে মৌসুমী ফল উপহার সামগ্রী বিতরণ করা হয়। এসময় উপহার সামগ্রী গ্রহন করেন কর্তব্যরত চিকিৎসক সুশান্ত কুমার মহাপাত্র।

তিনি বলেন উনার এই মহতি উদ্যেগ সত্যি প্রশংসনীয়। এভাবে সমাজের সকল মহলের সহযোগিতা অব্যাহত থাকলে আমরা চিকিৎসা সেবা চালিয়ে যেতে উৎসাহিত হবো। এসময় শাবিপ্রবি ছাত্রলীগ নেতা ঝুটনের সাথে উপস্থিত ছিলেন পাভেল আহমদ,বিপুল সরকার, অলক সরকার প্রমুখ। তাছাড়া
করোনা দুর্যোগ মোকাবেলায় শুরু থেকে কাজ করে আসা শাবিপ্রবি ছাত্রলীগ নেতা ঝুটন শাবিপ্রবির মুজিব চত্বর থেকে শুরু করে পুরো বিশ্ববিদ্যালয় ঘুরে ঘুরে পৌঁছে দিয়েছেন রোজাদার ব্যক্তিদের ইফতার। শুধু তাই নয় এর আগেও করোনা দুর্যোগ দেখার সাথে সাথেই তিনি সাধারণ মানুষকে সচেতনতার পাশাপাশি সচেতনতামূলক লিফলেট, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার,গ্লাভস ও বিতরণ করেন।

ছাত্রলীগ নেতা ঝুটন নিজ উদ্যোগে অসহায় মানুষদের বাড়ি বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম পরিচালনা করেন।তাছাড়া নিজ উপজেলা শাল্লায় ২ শতাধিক পরিবারকে আর্থিক সহযোগিতা প্রদান করেন। এই বিষয়ে শাবিপ্রবি ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মৃন্ময় দাস ঝুটন বলেন দেশের এই ক্রান্তিকালে সকলেরই উচিত নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসা। হয়তো এই দুর্যোগ একদিন কেটে যাবে কিন্তু ততদিন পর্যন্ত জননেত্রী শেখ হাসিনার এই বাংলাদেশে কেউ যেন কষ্টে না থাকে তা মাঠপর্যায়ে নিশ্চিত করার দায়িত্ব সকলের আর সেক্ষেত্রে ছাত্রলীগের একজন ক্ষুদ্র কর্মী হিসেবে শেষ পর্যন্ত মাঠে থাকার প্রত্যাশা ব্যক্ত করেন।

 

(সি/স-২৩ জুন-তা/ই)