ধর্মপাশায় আঃলীগের ৭১তম প্রতিষ্ঠার্ষিকীতে ফলজ ও বনজ গাছের চারা রোপন শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ১১:৪৬ অপরাহ্ণ, জুন ২৩, ২০২০ মোবারক হোসাইন:- সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় বাংলাদেশ আওয়ামী লীগের ৭১তম প্রতিষ্ঠার্ষিকী উদযাপন উপলক্ষ্যে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ৭১টি ফলজ ও বনজ জাতের গাছের চারা রোপন করা হয়েছে। উপজেলা সদরের বঙ্গবন্ধু চত্ত্বর থেকে শুরু করে আবদুল হেকিম চৌধুরী চত্ত্বর হয়ে জতি মিয়ার চত্ত্বর পর্যন্ত সড়কের দুই পাশে এসব ফলজ ও বনজ গাছের চারা রোপন করা হয়। আজ মঙ্গলবার বেলা দেড়টার দিকে বঙ্গ বন্ধু মোড় থেকে এই কার্যক্রম শুরু করা হয়। এ সময় সেখানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকন, উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মনীন্দ্র চন্দ্র তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস,সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলমগীর কবীর প্রমুখ। (সি/স-২৩ জুন-তা/ই) SHARES সারাদেশ বিষয়: