কোম্পানীগঞ্জে সাবেক ও বর্তমান ছাত্রদল নেতাকর্মীদের ঈদপূর্নমিলনী অনুষ্ঠিত Desk Desk News প্রকাশিত: ১১:১৪ অপরাহ্ণ, আগস্ট ১৪, ২০২০ স্টাফ রিপোর্টার:- কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক ছাত্রনেতা ও বর্তমান ছাত্রনেতাকর্মীদের নিয়ে ঈদুল আজহা পরবর্তী ঈদপুর্নমিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সাবেক ছাত্রদলনেতা মোঃ রাইসুল ইসলাম রাজন ও সভাপরিচালনা করেন সাবেক ছাত্রদল নেতা মোঃ মুহিবুর রহমান (মুহিব)। সভায় বিশ্ব মহামারি করোনার প্রাদুর্ভাবে দলের নির্দেশনায় সামাজিক কার্যক্রম,অসহায়দের সহযোগিতা দলীয় নেতা-কর্মীদের ভুমিকা ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা হয়। এবং দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ রেখে ছাত্রদল ও যুবদলের আহ্বায়ক কমিটিকে শক্তিশালী করার লক্ষ্যে জেলা ছাত্রদল/যুবদলের নেতৃস্থানীয় সকলের প্রতি আহ্বান জানানো হয়। পাশাপাশি সদ্য সাবেক ছাত্রদলের নেতাকর্মীদের প্রাধান্য দিয়ে আগামী কমিটি করার জন্য আহ্বান জানানো হয়েছে। উক্ত সভায় আরো বক্তব্য রাখেন সাবেক ছাত্রদল নেতা আইনুল হোসেন, শফিকুল ইসলাম সফর, রাসেল আহমদ,জাকির হোসেন, বর্তমান ছাত্রদল নেতা মোঃ হিফজুর রহমান,সাবেক ছাত্রদল নেতা মোঃইফতেখার আহমদ পাভেল,মোঃ আরিফ চৌধুরী রাজ,মোঃ ফরিদ উদ্দিন, মোঃ মামুন আহমেদ, মোঃ সাদ্দাম হোসেন,মোঃ জাহাঙ্গীর আলম,মোঃ আনোয়ার হোসেন সিয়াম,মাঃ মোঃ সেলিম উদ্দিন মোঃ শরীফ আহমদ,মোঃ রাসেল আহমদ,মোঃখাইরুল আমিন প্রমুখ। (সি/স-১৪ আগস্ট-তা/ই) SHARES রাজনীতি বিষয়: