শ্রীমঙ্গল উপজেলা পরিষদ হলরুমে করোনা বিষয়ক আলোচনা সভা সম্পন্ন Desk Desk News প্রকাশিত: ১২:০৫ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৪, ২০২০ মোঃআসরাফুল ইমরান:-মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নারী উন্নয়ন ফোরামের উদ্যোগে করোনা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে শ্রীমঙ্গল উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় নারী ভাইস চেয়ারম্যান ও নারী উন্নয়ন ফোরামের সভাপতি মিতালী দত্তের সভাপতিত্বে করোনা বিষয়ক আলোচনা সভা উপস্থিত ছিলেন অপরাজিতা প্রকল্পের জেলা প্রকল্প কো-অর্ডিনেটর (সমন্বয়কারী) মর্জিনা আক্তার, অপরাজিতা প্রকল্পের জেলা প্রজেক্ট কর্মকর্তা অমিয় বর্মন। এসময় আরও উপস্থিত ছিলেন, ফোরামের সহ-সভাপতি ফজিলা খাতুন, সম্পাদক মিতু রায়, সদস্য মিনারা বেগম, জয়া শর্মা, ববিতা তাঁতি, মিনতি দে, প্রতিমা দাশ, সুভা কুর্মী, রত্না রানী বিশ্বাস, রাবেয়া আক্তার প্রমুখ। আলোচনা সভায় বক্তারা করোনা বিষয়ক ও করোনা হলে কি কি করণীয় সে বিষয়ে আলোচনা করেন। এ আলোচনা সভার সহযোহিতায় ছিলেন-অপরাজিতা প্রকল্প। (সি/স-১৪ সেপ্টেম্বর-তা/ই) SHARES গণমাধ্যম বিষয়: