জালালাবাদ গ্যাসের ব্যবস্থাপক নিশাতুরের হামলার শিকার এসএ টিভির সাংবাদিক,ক্যামেরা ভাংচুর Desk Desk News প্রকাশিত: ১:২৫ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০২০ সিলকো ডেস্ক:-সিলেট জালালাবাদ গ্যাস ট্রান্সমিসন এ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড (জেজিটিডিএসএল) অফিসে ব্যবস্থাপক চৌধুরী নিশাতুর রহমান বেসরকারি টেলিভিশন চ্যানেলের দুই সাংবাদিককে লাঞ্চিত করে তাদেরকে নানা ধরণের ক্ষতি করার হুমকি দিয়েছে । বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে। এসময় সাংবাদিকের সাথে থাকা ক্যামেরা ভাংচুর করা হয় বলেও অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় সিলেটের টেলিভিশন সাংবাদিকদের সংগঠন ইমজার নেতৃবৃন্দ তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন। সাংবাদিকদের লাঞ্চিতকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্যও কর্তৃপক্ষের প্রতি আহবান জানিয়েছেন ইমজা নেতৃবৃন্দ। বুধবার বিকেলে সংবাদ সংগ্রহের কাজে জেজিটিডিএসএল অফিসে যান এসএটিভি’র সিলেট অফিসের প্রতিবেদক আবু বকর আল আমিন ও ক্যামেরাপার্সন শ্যামনন্দ দাশ। গ্যাস অফিসে প্রবেশের সময় তাদের লাঞ্ছিত করেন সেখানকার কর্মকর্তারা। এসময় সাংবাদিকদের ক্ষতি করারও হুমকি দেন কর্মকর্তারা। এঘটনায় সিলেট কতোয়ালি থানায় সাধারণ ডায়রি (জিডি) করেছেন আবু বকর আল আমিন। আবু বকর আল আমিন বলেন, জালালাবাদ গ্যাসের বিভিন্ন অনিয়ম নিয়ে আমি প্রতিবেদন তৈরি করছি। এজন্য সংশ্লিস্টদের বক্তব্য নিতে দুইদিন আগে জালালাবাদ গ্যাসের প্রকৌশলী লিটন কুমার নন্দীর সাথে যোগাযোগ করি। এসময় তিনি তার অফিসে গিয়ে দেখা করার কথা বলেন। আল আমিন বলেন, লিটন নন্দীর কথা মতো আমি বুধবার বিকেলে নগরের মেন্দিবাগ এলাকার জেজিটিডিএসএল অফিসে যাই। সেখানে যাওয়ার পর আমি ও আমার সাথে থাকা ক্যামেরাপার্সন শ্যামানন্দ দাশকে নিরাপত্তাকর্মীরা অভ্যর্থনা কক্ষে নিয়ে বসান। এর কিছুক্ষণ পর জেজিটিডিএসএল’র নিরাপত্তা বিভাগের ব্যবস্থাপক চৌধুরী নিশাতুর রহমান কুরেশীর নেতৃত্বে ৫/৭ জন কর্মকর্তা-কর্মচারী এসে আমাদের ক্যামেরা নিয়ে প্রবেশের কারণ জানতে চান। একপর্যায়ে তারা ক্যামেরা ধরে টান দেন এবং আমাদের লাঞ্ছিত করেন। এ ব্যাপারে বুধবার রাতে চৌধুরী নিশাতুর রহমান কুরেশীর সাথে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিকদের জানান, উর্ধতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া তিনি এ ব্যাপারে কিছু বলতে পারবেন না। অফিসে গিয়ে দায়িত্বশীল কর্মকর্তার সাথে কথা বলতে বলেন তিনি। এক বিবৃতিতে সাংবাদিক লাঞ্চনার ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন সিলেটের টেলিভিশন সাংবাদিকদের সংগঠন ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন-ইমজা। ইমজার সভাপতি যমুনা টেলিভিশনের ব্যুরো প্রধান মাহবুবুর রহমান রিপন ও সাধারণ সম্পাদক এটিএন নিউজের স্টাফ রিপোর্টার সজল ছত্রী বিবৃতিতে জালালাবাদ গ্যাস অফিসে সাংবাদিকদের লাঞ্চিতকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্যও কর্তৃপক্ষের প্রতি আহবান জানান। (সি/স-২৪ সেপ্টেম্বর-তা/ই) SHARES অপরাধ বিষয়: