কোম্পানীগঞ্জ নারাইনপুরের মাদক সম্রাট জমির আলী র্যাবের জালে বন্দি শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ১০:৩৫ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৫, ২০২০ নিজস্ব প্রতিবেদক:-সিলেটের কোম্পানীগঞ্জ থানা এলাকা থেকে বিপুল পরিমাণ বিদেশি মদসহ এক মাদক ব্যাবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৯। শুক্রবার (৪ ডিসেম্বর) কোম্পানীগঞ্জ থানার নভাগি গ্রাম থেকে জমির আলী (৪৫) নামের এই মাদক ব্যাবসায়ীকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে ৪৬৫ বোতল বিদেশি মদ জব্দ করা হয়েছে।র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন এর অধিনায়ক লে.কর্নেল আবু মুসা মো. শরীফুল ইসলামের নেতৃত্বে মেজর মো. শওকাতুল মোনায়েম, মিডিয়া অফিসার এএসপি ওবাইন সহ সঙ্গীয় ফোর্স এই অভিযানে অংশগ্রহণ করেন। গ্রেপ্তারকৃত জমির আলী সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার নারায়নপুর গ্রামের মৃত তৈয়ব আলীর ছেলে।সে দীর্ঘদিন যাবত তার নিজ গ্রাম নারাইনপুরে মদ ও জুয়ার বোর্ড চালিয়ে আসছে। নাম না প্রকাশ করার শর্তে স্থানীয় একজন বলেন,জমির আলী গ্রেফতার হলে কি হবে তার আরো ১৫/১৬ জন সাঙ্গো পাঙ্গো রয়েছে।তারাই এখন তার রাজত্ব চালাবে। তিনি আরো বলেন,নারাইনপুর গ্রামটি ভারত সীমান্তবর্তী হওয়ায় এখানে মাদক চুরাচলানের নিরাপদ সড়ক।ভারত বাংলাদেশ সীমান্তের (নারাইনপুর অংশে) কোনো কাটাতার বেড়া নেই তাই মাদক ব্যবসায়ীদের নিরাপদ আশ্রয়কেন্দ্র এই গ্রামটি। জমির আলীকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে র্যাব-৯এর মিডিয়া অফিসার এএসপি ওবাইন বলেন, জব্দকৃত আলামতসহ আসামির বিরুদ্ধে মাদক আইনে এসআই খালিকুর রহমান বাদী হয়ে মামলা দায়ের করে কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। (সি/স-০৫ ডিসেম্বর-তা/ই) Download News PhotoCard SHARES অপরাধ বিষয়: