কোম্পানীগঞ্জের তেলিখাল থেকে ইয়াবা ট্যাবলেট সহ দুইজন গ্রেফতার

প্রকাশিত: ৪:৩৮ অপরাহ্ণ, ডিসেম্বর ৫, ২০২০

প্রেস বক্স:-সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার তেলিখাল বাজার থেকে ৪২৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৯। তারা হচ্ছে-উপজেলার লামাডিস্কিবাড়ি গ্রামের ইনতাজ আলীর পুত্র রফিকুল ইসলাম (৩৪) এবং একই গ্রামের মৃত সরকুম আলীর পুত্র আকলিস মিয়া (২৪)। শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ এর কমান্ডিং অফিসার লে: কর্নেল আবু মুসা মো: শরীফুল ইসলামের নেতৃত্বে ও অতিরিক্ত পুলিশ সুপার মো: সামিউল আলমের সমন্বয়ে অভিযান চালিয়ে শুক্রবার রাত ১০টার দিকে তেলিখাল বাজার এলাকা থেকে তাদেরকে ইয়াবাসহ গ্রেফতার করা হয়। ধৃত আসামীদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। তাদেরকে আলামতসহ কোম্পানীগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে।

(সি/স-০৪ ডিসেম্বর-তা/ই)