বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কোম্পানীগঞ্জ শাখার নব গঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত Desk Desk News প্রকাশিত: ১২:০৫ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৭, ২০২০ প্রেস বক্স:-সিলেটের কোম্পানীগঞ্জ মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নব গঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। কোম্পানীগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাজী ফারুক আহমেদের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক কবির হোসেন। সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি নুরুল ইসলাম, নেছার আহমেদ দুলাল, ডাঃ আশিকুর রহমান, মোঃ বাবুল মিয়া, আনোয়ার হোসেন রিপন, যুগ্ন-সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আলীম, মোঃ আতিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক (২)- ফারুক আহমেদ, মোস্তফা আহমেদ কাঁচা, অর্থ সম্পাদক সালাউদ্দীন মোহাম্মদ রাসেল, দপ্তর সম্পাদক দিলোয়ার হোসেন জীবন, সহ-দপ্তর সম্পাদক কাজল মিয়া, প্রচার তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ খোর্শদ আলম, প্রকল্প ও সমবায় সমাজ কল্যাণ সম্পাদকমোঃ আলী হোসেন, ত্রাণ ও পূর্ণবাসন বিষয়ক সম্পাদক ওমর ফারুক, ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ জামাল আহমেদ, আইন হিসাব ও নিরিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ জসিম উদ্দীন, শিক্ষা ও পাঠাগার ও মিলনায়তন বিষয়ক সম্পাদক রাজ কুমার দাস, মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ ও যুদ্ধাহত শহিদ পরিবার বিষয়ক সম্পাদক মোঃ নাজমুল হক। (সি/স-০৬ ডিসেম্বর-তা/ই) SHARES অরাজনৈতিক সংগঠন বিষয়: