বঙ্গবন্ধু’র নির্মাণাধীন ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে ছাত্রনেতা সজীবুলের নেতৃত্বে কোম্পানীগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ১২:২৮ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৭, ২০২০ নিজস্ব প্রতিবেদকঃ- কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সাংঘটনিক সম্পাদক ও বর্ণমালা সেচ্ছাসেবী শিক্ষা সংগঠনের সভাপতি -সজীবুল ইসলাম জয়ের নেতৃত্বে রবিবার ৬ ডিসেম্বর বিকাল ৪টার সময় উপজেলার শাতাল জীবন শান্তির বাজারে- কুষ্টিয়ায় বঙ্গবন্ধু’র নির্মাণাধীন ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্টিত হয়। মৌলবাদ ও জঙ্গিবাদের ভাস্কর্য বিরোধী প্রতিবাদে বিক্ষোভ মিছিল শুরু হয়ে সারা বাজার প্রদক্ষিণ করে প্রতিবাদ সভা অনুষ্টিত হয়।২ নং পূর্ব ইসলামপুর ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি পলাশ ও সাংস্কৃতিক সম্পাদক অজিত দেবনাথ পিনাকের সঞ্চালনায় – মিছিল পরবর্তী সমাবেশ প্রধান অতিথির বক্তব্য রাখেন সজীবুল ইসলাম জয়। বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সজীবুল ইসলাম জয় বলেন-বাংলাদেশের স্বাধীনতার পরাজিত শক্তি, সাম্প্রদায়িক,উগ্র মৌলবাদী গোষ্ঠী এ ঘটনার জন্য দায়ী। আমরা ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। বক্তরা ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন। আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন- ২নং পুর্ব ইসলামপুর ইউনিয়ন ছাত্রলীগের সহ ক্রীড়া সম্পাদক -সঞ্জিত শর্মা রাজ, পরিবেশ বিষয়ক সম্পাদক -সুরণ দেব নাথ,সহ সম্পাদক -সঞ্জিত, ছাত্রলীগ নেতা -শ্রীবাস,সবুজ, কার্তিক, রনি,তপু, রঞ্জন,সফর, ইকবাল,বিশ্ব,সঞ্জিত, সহ প্রমুখ (সি/স-০৭ ডিসেম্বর-তা/ই) Download News PhotoCard SHARES গণমাধ্যম বিষয়: