দক্ষিণ সুনামগঞ্জে দপ্তরীকে গাছে বেঁধে নির্যাতনকারী সুদখোর শাহনুর গ্রেফতার শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ১২:২০ অপরাহ্ণ, ডিসেম্বর ১০, ২০২০ স্টাফ কোয়ার্টার:-দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার শিমুলবাক ইউনিয়েনের মুক্তাখাই সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরীকে গাছে বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনকারী শাহনুরকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়,বৃহস্পতিবার ভোর চারটা জেলার জামালগঞ্জ থানাধীন লালবাজার এলাকা থেকে দক্ষিণ সুনামগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি কাজী মুক্তাদীর হোসেনর দিকনির্দেশনায় থানা পুলিশের এস আই জয়নাল আবেদীন সংঙ্গীয় ফোর্সসহ ২৪ ঘন্টার বিশেষ অভিযান পরিচালনা করে শাহনুর মিয়াকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া শাহনুর উপজেলার শিমুলবাক ইউনিয়নের মুক্তাখাই গ্রামের মনোয়ার আলীর ছেলে। উল্লেখ্য যে, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার শিমুলবাক ইউনিয়নের মুক্তাখাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরীকে গাছে বেঁধে রেখে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের বিষয়ে গত সোমবার মুক্তাখাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্যাতনের স্বীকার দপ্তরী মোঃ তোফায়েল আহমদ বাদী হয়ে একই গ্রামের মনোয়ার আলীর পুত্র শাহনুর মিয়ার বিরুদ্ধে নির্যাতনের এই অভিযোগটি করেন। এ ব্যাপারে দক্ষিণ সুনামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মুক্তাদীর হোসেন বলেন গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগ পাওয়ার পরপই পেয়েই বিশেষ অভিযান চালিয়ে আসামীকে গ্রেফতার করা হয়েছে। (সি/স-১০ ডিসেম্বর-তা/ই) Download News PhotoCard SHARES অপরাধ বিষয়: