হবিগঞ্জের লাখাইয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ২:৫৬ অপরাহ্ণ, ডিসেম্বর ১৪, ২০২০

আব্দুল হান্নান:-হবিগঞ্জের লাখাইয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২০ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৯৭১ সালের এই দিনে প্রায় ৭০ জন বুদ্ধিজীবীকে হত্যা করে পাকিস্থানী হানাদার বাহিনীর সহযোগী রাজাকার আল বদর, আল-শামস বাহিনী। সেই থেকে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে প্রতিবছর পালিত হয়ে আসছে দিনটি। সেই উপলক্ষে লাখাই উপজেলা মিলনায়তনে সোমবার (১৪ ডিসেম্বর) সকাল ১০ টার সময় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্বে করেন লাখাই উপজেলার নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাজং। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাখাই উপজেলার ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম, ভাইস চেয়ারম্যান (মহিলা)আলেয়া বেগম।

এছাড়াও আলোচনা সভায় উপস্থিত ছিলেন লাখাই উপজেলার সহকারী কমিশনার( ভূমি) ইয়াসিন আরাফাত রানা, লাখাই থানার অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম, লাখাই উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেমসহ সাংবাদিক ও হবিগঞ্জের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

(সি/স-১৪ ডিসেম্বর-তা/ই)