বিজয় দিবসে কোম্পানীগঞ্জ প্রশাসন সহ বিভিন্ন সংগঠন কর্তৃক শহীদ বেদীতে শ্রদ্ধাজ্ঞাপন

প্রকাশিত: ৯:০১ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৬, ২০২০

নিজস্ব প্রতিবেদক:-আজ ১৬ ডিসেম্বর। মহান বিজয় দিবস। বিজয়ের ৪৯তম বার্ষিকী। বাঙালি জাতির হাজার বছরের শৌর্যবীর্য এবং বীরত্বের এক অবিস্মরণীয় দিবস এদিন। বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশসহ পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন ভূখন্ডের নাম জানান দেওয়ার দিন।

১৯৭১ সালের এই দিনে বাঙালি জাতি পরাধীনতার শেকল ভেঙ্গে প্রথম স্বাধীনতার স্বাদ গ্রহণ করে। ২৪ বছরের নাগপাশ ছিন্ন করে জাতির ভাগ্যাকাশে দেখা দেয় এক নতুন সূর্যোদয়। প্রভাত সূর্যের রক্তাভা ছড়িয়ে পড়ে বাংলাদেশের এ প্রান্ত থেকে ও প্রান্তে। সমস্বরে একটি ধ্বনি যেন নতুন বার্তা ছড়িয়ে দেয় “জয়বাংলা” বাংলার জয়, পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্ত লাল, রক্ত লাল, রক্ত লাল।

যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস-২০২০ উদযাপনের লক্ষ্যে স্বাস্থ্যবিধি মেনে সিলেটের কোম্পানীগঞ্জ প্রশাসন,মুক্তিযোদ্ধা সংসদ,কোম্পানীগঞ্জ থানা,উপজেলা আওয়ামী লীগ,কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাব,কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের খন্ডিত দুই অংশ,উপজেলা যুবলীগ, ছাত্রলীগ সহ বিভিন্ন সংগঠনের নের্তৃবৃন্দরা শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা হয়। বুধবার সকাল ৬’৩০ মিনিটে সাথে উপজেলাস্থ শহীদ বেদী ও বঙ্গবন্ধুর মুর‍্যালে পুস্পস্তবক অর্পণের মাধ্যম্যে বিজয় দিবসের উদযাপন শুরু করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন আচার্য ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এরশাদ মিয়া এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান শামীম আহমদ উপস্থিত ছিলেন।

কোম্পানীগঞ্জ থানার পক্ষে পুস্পস্তবক অর্পণ করেন অফিসার ইনচার্জ কে এম নজরুল,ওসি (তদন্ত) মুজিবুর রহমান চৌধুরী।

শহীদ বেদীতে পুস্পস্তবক অর্পণ করেন মুক্তিযোদ্ধা সংসদ নেতা বীর মুক্তিযোদ্ধা মতিলাল মোহন্ত,আবুল হোসেন মোল্লা, সফিউদ্দিন রেনু,আব্দুর নুর সহ অর্ধশতাধিক বীর মুক্তিযোদ্ধা।

উপজেলা আওয়ামী লীগের পক্ষে পুস্পস্তবক অর্পণ করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আলী আমজদ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব আপ্তাব আলী কালা মিয়া। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম,অখিল চন্দ্র বিস্বাস,ইয়াকুব আলী,সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব শামিম আহমদ।ইসলামপুর পশ্চিম ইউ/পি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য শাহ জামাল উদ্দিন।ইসলামপুর পশ্চিম ইউ/পি শাখা আওয়ামীলীগের সহ সভাপতি এম হাবিবুল্লাহ জাবেদ, সাধারণ সম্পাদক মশাহিদ আলী,পূর্ব ইসলাম পুর ইউ/পি আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুল আলীম।

উপজেলা যুব লীগের পক্ষে পুস্পস্তবক অর্পণ করেন উপজেলা যুব লীগের আহবায়ক আলা উদ্দিন ও যুগ্ম আহবায়ক আব্দুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন যুগ্ম রাসেল আহমেদ,সদস্য তজব আলী,জামাল আহমদ, রিয়াজুল ইসলাম,তেলিখাল ইউ/পি যুব লীগের সভাপতি রসিক আহমেদ ও সাধারণ সম্পাদক চাঁন মিয়া মজনু,ইসলামপুর পশ্চিম ইউ/পি যুব লীগের সিনিয়র সহ সভাপতি হোসাইন আহমদ,উপজেলা যুব লীগ নেতা কবির মিয়া, আজিম উদ্দিন প্রমুখ।

ছাত্র লীগের পক্ষে পুস্পস্তবক অর্পণ করেন উপজেলা ছাত্রলীগের সভাপতি এখলাছুর রহমান নয়ন ও সাধারণ সম্পাদক ফারুকুজ্জান রানা।মিছিল সহকারে পুস্পস্তবক অর্পণের সময় উপস্থিত হোন উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ সভাপতি সামসুল আলম,সিরাজুল হক,সাবেক সাংগঠনিক সম্পাদক সজিবুল ইসলাম জয়,পূর্ব ইসলাম পুর ইউ/পি ছাত্রলীগের সভাপতি আল আমিন সহ শতাধিক ছাত্রনেতা।

কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের পক্ষে পুস্পস্তবক অর্পণ করেন প্রেসক্লাবের সভাপতি জহির রায়হান ও সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র সহ সভাপতি ওবাইদুল ইসলাম, সহ সভাপতি জাকির হোসাইন,তথ্য ও পাঠাগার বিষয়ক সম্পাদক ফয়েজ আহমেদ,সদস্য শাহিন আহমদ সাহিন ও নোমান আহমদ।

কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের খন্ডিত অংশের পক্ষে পুস্পস্তবক অর্পণ করেন একাংশের সভাপতি আবুল হোসেন সহ সভাপতি মাসুক রানা,ও সাধারণ সম্পাদক সুহেল রানা,যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল হক,ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক আমিরুল হক, সোহরাব আহমদ,কবির হোসেন,ওমর আলী,কবির মিয়া,সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সদস্য ও প্রেসক্লাবের সদস্য মীর আল মমিন,মোস্তাক আহমদ রনি,লিটন মিয়া।

অপরাংশের পক্ষে পুস্পস্তবক অর্পণ করেন সাধারন সম্পাদক আবিদুর রহমান, কোষাধ্যক্ষ সুহেল রানা প্রমুখ।

কোম্পানীগঞ্জ ছাত্র পরিষদের পক্ষে পুস্পস্তবক অর্পণ করেন সংগঠনের সভাপতি রুপক চন্দ্র দাশ ও সাধারণ সম্পাদক সুহেল রানা।যুগ্ম সাধারণ সম্পাদক সুফেদ বক্স।

মুক্তিযুদ্ধ যুব কমান্ড কোম্পানীগঞ্জ শাখার পক্ষে পুস্পস্তবক অর্পণ করেন উপজেলা কমিটির আহবায়ক শহিদ তালুকদার,আল আমিন,রাসেল মিয়া,দিলোয়ার,আরিফ।

 

বিজয় দিবসে কোম্পানীগঞ্জ প্রশাসন সহ বিভিন্ন সংগঠন কর্তৃক শহীদ বেদীতে শ্রদ্ধাজ্ঞাপন

বিজয় দিবসে কোম্পানীগঞ্জ প্রশাসন সহ বিভিন্ন সংগঠন কর্তৃক শহীদ বেদীতে শ্রদ্ধাজ্ঞাপন

(সি/স-১৬ ডিসেম্বর-তা/ই)