ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে পুকুর পারের ঝোপ থেকে তরুণীর গলিত লাশ উদ্ধার করা শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ১১:১২ অপরাহ্ণ, ডিসেম্বর ৩১, ২০২০ ইকবাল হোসেন মুন্না:-ব্রাহ্মণবাড়িয়া নবীনগর বিদ্যাকুট ইউনিয়ন মেরকুটা সড়কপাড়ের উত্তর পাশে চকের পুকুর পারের ঝোপ থেকে হোসনা আক্তার (২৫) নামে মহিলার গলিত লাশ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্প্রতিবার (৩১ ডিসেম্বর) দুপুরে শিবপুর অস্থায়ী পুলিশ ফাড়িঁর ইনাচার্জ এসআই নজরুল ইসলাম এই মহিলার লাশ উদ্ধার করেন। জানাযায়, আজ সকালে কাজলিয়া গ্রামের একটি ছোট ছেলে পুকুর পাড়ে পাখি ধরতে এলে লাশ টি দেখতে পাই, পরে স্থানীয় লোকদের কাছে খবর দিলে তারা পুলিশ কে খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে। উল্লেখ মেরকুটা গ্রামের মৃত তাজুল ইসলামের মেয়ে হোসনা আক্তার প্রায় ১৫ দিন আগে নিখোঁজ হয়। আজ উদ্ধার হওয়ার পচাগলা লাশটি হোসনা আক্রান্ত এর বলে নিশ্চিত করেন তার ভাই খায়রুল ইসলাম। এ বিষয়ে শিবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই নজরুল ইসলাম বলেন আমরা খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে প্রেরণ করেছি। বিস্তারিত ময়নাতদন্তের পর জানা যাবে। (সি/স-৩১ ডিসেম্বর-তা/ই) Download News PhotoCard SHARES মৃত্যু সংবাদ বিষয়: