সিলেটের খাসদবিরে বেপরোয়া ট্রাক চাপায় যুবক নিহত

প্রকাশিত: ২:০০ পূর্বাহ্ণ, জানুয়ারি ১০, ২০২১

সিলকো ডেস্ক:-সিলেট নগরীর খাসদবির এলাকায় বেপরোয়া ট্রাকের চাপায় এক যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবক কুটি মিয়া নগরীর খাসদবির এলাকার বাসিন্দা। তার বয়স আনুমানিক ৩০।

এ ঘটনার পর আম্বরখানা-এয়ারপোর্ট সড়ক অবরোধ করেছেন স্থানীয় বিক্ষুব্ধ জনতা। পুলিশ ঘটনাস্থলে পৌছে অবরোধকারীদের শান্ত করার চেষ্টা করছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এয়ারপোর্ট থানার এসআই আবুল। তিনি জানান, লাশ ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

(সি/স-১০ জানুয়ারী-তা/ই)