রাজনগরে ৯৮টি পরিবারকে জমি ও ঘর হস্তান্তর শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ১:২৬ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৪, ২০২১ মোঃ হারুনুর রাশীদ,রাজনগর উপজেলা প্রতিনিধি :-মৌলভীবাজার জেলাধীন রাজনগর উপজেলায় ভূমিহীন ৯৮ পরিবারকে জমি ও ঘর হস্তান্তর করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব ঘর উদ্বোধন করার পরপরই রাজনগরের এসব পরিবারের হাতে জমির কাগজপত্র হস্তান্তর করা হয়। শনিবার (২৩ জানুয়ারি) সকালে রাজনগরের উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ভূমিহীন পরিবারকে জমি ও ঘরের যাবতীয় মালিকানা হস্তান্তর করা হয়। এতে রাজনগর উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াঙ্কা পালের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার এর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানিয়া সুলতানা, রাজনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শাহজাহান খান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঊর্মি রায়, রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসিম, রাজনগর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তি চক্রবর্তী, মনসুরনগর ইউনিয়নের চেয়ারম্যান মিলন বখত, রাজনগর সদর ইউনিয়নের চেয়ারম্যান দেওয়ান নুরুল মজিদ সালেক, ১নং ফতেপুর ইউনিয়নের চেয়ারম্যান বাবু নকুল চন্দ্র দাস প্রমুখ। ভূমিহীন পরিবারে অনুভূতি জানতে চাইলে তারা বলেন আমরা যে, আশ্রয়ন প্রকল্প -২ আওতায় রাজনগর উপজেলার ৮টি ইউনিয়নের ৯৮টি ভূমিহীন পরিবার প্রধানমন্ত্রীর বিশেষ করুণায় আশ্রয়স্থল পেয়েছি তাতে আমারা আজীবন কৃতজ্ঞতা আদায় করবো। দুই কক্ষের প্রতিটি ঘর ১ লক্ষ ৭১ হাজার টাকা ব্যয়ে প্রস্তুত করা হয়েছে। (সি/স-২৪ জানুয়ারী-তা/ই) Download News PhotoCard SHARES গণমাধ্যম বিষয়: