নৌকার প্রার্থীর বিপক্ষে অবস্থান নেওয়ায় জকিগঞ্জ পৌর আ’লীগের সভাপতি বহিস্কার শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ১:১৬ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৮, ২০২১ সিলকো ডেস্ক:-জকিগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নেয়ায়। জকিগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি হাজি সামসুদ্দিনকে দলীয় পদ থেকে বহিস্কার করা হয়েছে। ২৭ জানুয়ারী বুধবার সিলেট জেলা আওয়ামীলীগের উপ দপ্তর সম্পাদক মজির উদ্দিনের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, জকিগঞ্জ পৌরসভার আসন্ন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা খলিল উদ্দিনের বিপক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ গ্রহণ করায় জকিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সুপারিশের প্রেক্ষিতে সিলেট জেলা আওয়ামী লীগ কর্তৃক জকিগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি হাজী সামসুদ্দীন কে দলীয় পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। একই সাথে বহিষ্কার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের জন্য কেন্দ্রীয় আওয়ামী লীগ বরাবরে সুপারিশসহ প্রেরণ করা হয়েছে। (সি/স-২৮ জানুয়ারী-তা/ই) Download News PhotoCard SHARES অপরাধ বিষয়: