হল না খোলায় সারাদেশে পলিটেকনিক শিক্ষার্থীদের ভোগান্তি Desk Desk News প্রকাশিত: ৯:০৪ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৬, ২০২১ ম.স.ই.সায়েম:–করোনা সংক্রমনের কারণে দীর্ঘদিন ধরে বন্ধ থাকার পর সম্প্রতি কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে থাকা পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থীদের আবাসিক সুবিধা নিশ্চিত না করেই বিভিন্ন পর্বে ফাইনাল পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর’ই মধ্যে ২য় পর্বের ব্যবহারিক পরিক্ষা শুরু হয়ে গিয়েছে। তাছাড়া কিছু দিন পর থেকেই ২য়, ৪র্থ ও ৬ষ্ঠ পর্বের ফাইনাল পরিক্ষা শুরু হতে যাচ্ছে। এতে করে দেশের বিভিন্ন জেলা থেকে শিক্ষার্থীরা পরিক্ষা দেওয়ার জন্য তাদের পূর্বের অবস্থানে আসতে শুরু করে দিয়েছি। কিন্তু শিক্ষার্থীদের জন্য হলে থাকার ব্যবস্থা না করেই সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, পলিটেকনিক ক্যাম্পাসের আবাসিক হল বন্ধ রেখে পরীক্ষা নেওয়ার ঘোষণা দিয়েছে। এ সিদ্ধান্তে বিপাকে পড়েছেন শিক্ষার্থীরা। পলিটেকনিক গুলোতে দেশের অনেক দূর দুরান্ত থেকে শিক্ষার্থীরা এসে থাকে। বিশেষ করে ছাত্রী শিক্ষার্থী ও নিম্নবিত্ত পরিবারের সন্তান পলিটেকনিক শিক্ষার্থীদের জন্য স্পষ্টতই অনভিপ্রেত এবং করোনাকালীন বাস্তবতায় আর্থীক সক্ষমতার বাইরে। তাছাড়া মাসের অর্ধেক চলে যাওয়ায় মেস ভাড়াও পাচ্ছে না তারা। তাই থাকা-খাওয়ার ব্যবস্থা না হওয়ায় শিক্ষার্থীরা অনেক ভোগান্তিতে পড়েতে হচ্ছে। তাই তাদের দাবী, যেন অতিদ্রুত আবাসিক হল গুলো খুলে দেওয়া হয়। এমতাবস্থায় বিভিন্ন পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থীরা আন্দোলনের ডাক দিয়েছে। কিশোরগঞ্জ পলিটেকনিক শিক্ষার্থীরা ক্যাম্পাসের মাঠেই রাত্রী যাপন শুরু করে দিয়েছে। এই দিকে ঢাকা পলিটেকনি ইন্সটিটিউটের শিক্ষার্থীরা আজ (১৬ ফেব্রুয়ারী ) আন্দোলনের ডাক দিয়েছেন। ঢাকা পলিটেকনিক শিক্ষার্থীদের দাবী তারা কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও ঢাকা পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষসহ বিভিন্ন হল সুপারদের সাথে আলোচলা করেও কোন সমাধানে আসতে পারেন নাই। (সি/স-১৬ ফেব্রুয়ারি-তা/ই) SHARES সারাদেশ বিষয়: