সৌদি আরবে প্রথমবারের মতো বাংলাদেশি হত্যার বিচার

প্রকাশিত: ১২:৪১ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৭, ২০২১

সিলকো ডেস্ক:-সৌদি আরবে অমানবিক নির্যাতন চালিয়ে বাংলাদেশি এক গৃহকর্মীকে হত্যার দায়ে দেশটির এক নাগরিককে মৃত্যুদণ্ড দিয়েছে সৌদি আদালত।

গৃহকর্মী অবিরান হত্যার দায়ে গৃহকর্ত্রী আয়েশা জিজানিকে সোমবার দেশটির আদালত এই সাজা দেন। এ রায়ের মাধ্যমে দেশটিতে প্রথমবারের মত কোনো বাংলাদেশিকে হত্যার বিচার করা হল।

আদালত গৃহকর্ত্রী ছড়াও গৃহকর্তাকেও এ নির্মম হত্যার ঘটনায় কারাদণ্ড দিয়েছে। কারাদণ্ডের পাশাপাশি তাকে ১১ লাখ টাকাও জরিমানাও করা হয়েছে।

 

(সি/স-১৭ ফেব্রুয়ারি-তা/ই)