আলোচিত সুজন চোরাই মোটরসাইকেল সহ গ্রেফতার শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ৩:৩১ অপরাহ্ণ, মার্চ ৫, ২০২১ নিজস্ব প্রতিবেদক:-সিলেটের কোম্পানীগঞ্জের আলোচিত-সমালোচিত বিএনপি নেতা,সময়ে সময়ে আওয়ামীলীগ নেতা পরিচয়দানকারী একাধিক মামলার আসামী সুজন মিয়াকে চোরাই মোটরসাইকেল সহ গ্রেফতার করে কতোয়ালী পুলিশ।বৃহস্পতিবার ৪ মার্চ (দিবাগত) রাত ১২ টার সময় তাকে গ্রেফতার করা হয়।সুজন মিয়া উপজেলার কলাবাড়ি গ্রামের বাসিন্দা হলেও বর্তমানে জালালাবাদ থানার বড়গুল এলাকায় বর্তমানে বসবাস করে আসছে। শুক্রবার (৫ মার্চ) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। পুলিশ জানায়, গত ১ মার্চ জেলা প্রশাসকের কার্যালয়ের একটি ভবনের সিড়ির নীচে মোটরসাইকেল রেখে কাজে চলে যান বিল্পব তালুকদার। তিনি সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ২য় আদালতে কর্মরত। বিকেলে কর্মক্ষেত্র থেকে ফিরে দেখেন যথাস্থানে নেই। এ ঘটনায় বিপ্লব কোতোয়ালী থামায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে সিসি টিভি ফুটেজ দেখে চোরকে শনাক্ত করে অভিযানে নামে পুলিশ। এস আই আতিকের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার ও মোটরসাইকেল উদ্ধার করা হয়। কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আবু ফরহাদ বলেন, সিসি টিভি ফুটেজ দেখে সহজেই চোর শনাক্ত করে মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার যুবককে আদালতে প্রেরণ করা হয়েছে। (সি/স-০৫ মার্চ-তা/ই) Download News PhotoCard SHARES অপরাধ বিষয়: